সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের সামনে ভিসাপ্রার্থীদের বিক্ষোভ

সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির অভিযোগে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছেন ভিসাপ্রার্থীরা। আজ সোমবার দুপুরে ইটাগাছার ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন কয়েক শ ভিসাপ্রার্থী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
সাতক্ষীরার মুনজিৎপুরের মোস্তফা আলী জানান, ভারতীয় ভিসা পাওয়া এখন রীতিমতো ভাগ্যের ব্যাপার। কমপক্ষে দুই মাস পার না করলে আবেদন করা যায় না। আবেদন ফি ৮৭৫ টাকা। আবেদনের পর ভিসা প্রাপ্তিতে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়। তবে দুই-তিন মাস পরে ভিসাও আসে না, পাসপোর্ট বইও ফেরত পাওয়া যায় না। চিকিৎসার জন্য তাঁর ভারতে যাওয়া খুবই দরকার ছিল।
একই এলাকার আমিনুর রহমান আলম বলেন, ‘তিন মাস আগে বই জমা দেওয়া ছিল। এখন বই ফেরত দেওয়া হচ্ছে ভিসা ছাড়াই। এ ছাড়া ভিসা না দেওয়ার কারণও জানায় না তারা। শুধু তা–ই নয়, বই জমা দেওয়ার সময় অফিসের কর্মীরা আমাদের সঙ্গে যে রূঢ় আচরণ করে, তা ভাষায় প্রকাশযোগ্য নয়। সামান্য ত্রুটিতে বই ছুড়ে ফেলে দেয়।’
আশাশুনির শাহাদাত হোসেন বলেন, ‘সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন ভিসাকেন্দ্রে লাখ লাখ আবেদন জমা পড়ে। ই-টোকেনসহ প্রতি আবেদনে ১ হাজার ২০০ টাকা খরচ হয়। ভারত কোটি কোটি আয় করছে, অথচ আমাদের ভিসা দিচ্ছে না। এর জবাব তাদের দিতে হবে।’
আশাশুনির তারকনাথ দাস বলেন, ‘চার মাস ধরে অপেক্ষা করে ভিসা পেলাম না। আমার স্ত্রী খুবই অসুস্থ। তাকে ভারতে নিতে হবে। আমাদের একটাই দাবি ভিসা চাই।’
নাম প্রকাশ না করার শর্তে ভিসা সেন্টারের এক সুপারভাইজার বলেন, ‘ভিসা দেওয়া বা না দেওয়া আমাদের হাত থাকে না। আমরা স্থানীয় মানুষের বিক্ষোভের কথা ঢাকায় জানিয়েছি।’
সাতক্ষীরা সদর থানার (ওসি) রফিকুল ইসলাম জানান, ইটাগাছায় ভারতীয় ভিসা সেন্টারে উদ্ভূদ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিল। কিছু মানুষকে পাসপোর্ট বই ফেরত দেওয়া হয়েছে। বাকি মানুষকে আশ্বস্ত করা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি ঢাকায় ভারতীয় হাইকমিশনে জানানো হবে।
আরও খবর পড়ুন:
- বিএনপির কাণ্ড!
- ‘অদ্ভুত’ এক হার দেখল দক্ষিণ আফ্রিকা
- এইচএসসি পরীক্ষা: সিদ্ধান্ত বদলান
- সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গুলশান থেকে আটক
- কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ইচ্ছা এই সরকারের নেই: অ্যাটর্নি জেনারেল
- বিদ্যুৎ রপ্তানিতে ভারতের সংশোধনী বাংলাদেশে কী প্রভাব ফেলবে
- ২৩ প্রতিষ্ঠানে জনতা ব্যাংকের ঋণ ৭০ হাজার কোটি টাকা
- ত্রাণের পণ্যেও গলাকাটা দাম
- বঞ্চিত সেজে পদোন্নতি নিলেন দুর্নীতিবাজরাও
- মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়
- রাঙামাটিতে ৮ দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাকিবের পছন্দের একাদশে তিন ভারতীয়, দুই পাকিস্তানি
- সাকিবকে শাস্তি দিল আইসিসি, দুঃসংবাদ পেল বাংলাদেশও
- শিবগঞ্জে স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
- ফারাক্কা ব্যারাজ খুলে দেওয়ার বিষয়ে যা বলল ভারত
- ১৮ ইঞ্চি করে খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- ৪ দিন পর ২ মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
- নবান্ন অভিযান ঘিরে দুর্গে পরিণত কলকাতা
- আইফোন ১৬ সিরিজ উন্মোচনের দিনক্ষণ ঘোষণা করল অ্যাপল
- পরিবহন স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, পেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিক দলের নেতা খুন
- ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি, নতুন পদায়ন
- নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ নয়
- যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি
- লুঙ্গি পরা চাকরিজীবী মানেই আমরা ধরে নিই বাংলাদেশি
- বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বাইডেন–মোদি ফোনালাপ
- ফ্রান্সে গ্রেপ্তার দুরভকে নিয়ে যেসব প্রশ্ন ঘুরছে রাশিয়ায়









