
রাঙামাটিতে আদিবাসী নারী ধর্ষণের ঘটনায় বিচারসহ আট দফা দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রামের বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ হয়।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহাল, পাহাড়ে ভূমি সমস্যা নিরসন, সবার গ্রহণযোগ্য নিষ্ঠাবান শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে শক্তিশালী তিন পার্বত্য জেলা পরিষদ গঠন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রামকে পানিশমেন্ট জোন হিসেবে ব্যবহার না করা, সৎ ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া।
আজ সকালে রাঙামাটি জিমনেসিয়াম মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে তারা সমাবেশ করে। সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে সেটেলার পাহাড়ে আদিবাসী নারী ধর্ষণ ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, যেখানে সারা দেশের মানুষ ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি জেলার বন্যাদুর্গতদের জীবন বাঁচানোর জন্য কাজ করছে, সেখানে পার্বত্য তিন জেলায় একযোগে ধর্ষণের ঘটনা ঘটেছে।
বক্তারা আরও বলেন, সারা দেশ যে নীতিতে পরিচালিত হয়, তার ব্যতিক্রম পার্বত্য চট্টগ্রাম। এখানে এখনো যুগ যুগ ধরে সেনাশাসন জারি রাখা আছে। এর মাঝেও এখানে প্রতিনিয়ত খুন, ধর্ষণসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংগঠিত হয়। সম্প্রতি দেশে সরকার পরিবর্তন হলেও পাহাড়ে বৈষম্য কমেনি।
১ শতাংশ আদিবাসী কোটা প্রত্যাখ্যান করে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সঙ্গে আদিবাসীদের ১ শতাংশ কোটা দিয়ে আদিবাসীদের সঙ্গে বৈষম্য তৈরি করা হয়েছে।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে উল্টো ১৯০০ সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র বন্ধ না করলে ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তারা বলেন, দুর্নীতিতে অভিযুক্ত খারাপ কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি হিসেবে পার্বত্য চট্টগ্রামে পাঠানো হয়। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে খারাপ এলাকা হিসেবে সরকারিভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। যুগ যুগ ধরে এভাবে চলতে দেওয়া যাবে না।
শিক্ষার্থী নিলা চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কিকো দেওয়ান, সংগীতশিল্পী বিজ্ঞান্তর তালুকদার, উক্রাচিং, মারমা, রিপুল চাকমা, সৃটন চাকমা। সমাবেশ সঞ্চালনা করেন বিকাশ চাকমা।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে দুর্নীতি, সংঘাত, শোষণ, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা একযোগে গ্রাফিতি অঙ্কনসহ আন্দোলন করে আসছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের জেলা ও পাঁচ উপজেলা দপ্তর জনবলসংকটে ধুঁকছে। ছয়টি দপ্তরে মোট ৬৮টি পদের ৩৮টিই শূন্য। এ কারণে প্রশাসনিক কার্যক্রম এবং পশুচিকিৎসা, টিকাদান ও খামারিদের পরামর্শ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
২ ঘণ্টা আগে
খরা কাটিয়ে ইলিশের দেখা মিলতে শুরু করেছে বরিশালের নদ-নদীতে। তাই কয়েক দিন ধরে দামও কিছুটা কম। তবে মা ইলিশ ধরা পড়ায় চিন্তিত মৎস্য অধিদপ্তর। এ মাসের শুরুর দিকে মৎস্য অধিদপ্তরের অধীনে দক্ষিণাঞ্চলে ইলিশের ওপর এক সমীক্ষায় বড় শঙ্কার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
২ ঘণ্টা আগে
মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার বাদশাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আজ শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৩ ঘণ্টা আগে