Ajker Patrika

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
প্রতীকী ছবি

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় দ্রুতগামী যানের চাপায় রহিমা খাতুন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দর্দুটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।

নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, ভোর চারটার দিকে তাঁর মা বাড়ি থেকে হাঁটতে বের হন। ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি খবর পান, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়-সংলগ্ন এলাকায় সড়কের ওপর তাঁর মায়ের মরদেহ পড়ে আছে।

ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলাম তাঁর মায়ের মাথা থেঁতলানো ও দুই হাত ভাঙা দেখতে পান। সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী কোনো বাস বা ট্রাক চাপা দিয়ে চলে যাওয়ায় তাঁর মায়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত