
কলকাতার আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয় নবান্ন অভিমুখে অভিযান কর্মসূচি ঘিরে কলকাতা নগরীকে দুর্গে পরিণত করা হয়েছে। সহিংসতার আশঙ্কায় তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ; নবান্ন ঘিরে অন্তত ৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
আরজি করে হত্যা-ধর্ষণকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে অনিবন্ধিত নতুন এক প্ল্যাটফরম। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নবান্ন অভিযানের ডাক দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজের প্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে তিন ছাত্র।
এনডিটিভির খবরে বলা হয়, নবান্ন অভিযান ঘিরে বাড়তি বল প্রয়োগের উসকানি দেওয়ার ষড়যন্ত্রের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে বলে পুলিশ দাবি করেছে। সংগঠকদের একজন কলকাতার নামিদামি ফাইভ স্টার হোটেলে ‘একটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে দেখা করেছেন’ বলেও পুলিশের তথ্য।
এক শীর্ষ পুলিশ কর্মকর্তার বরাতে এনডিটিভি জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে ৬ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে। নবান্ন ঘিরে ১৮টি পয়েন্টে ব্যারিকেড বসানো হয়েছে। প্রায় ২৬ জন উপ-পুলিশ কমিশনারকে বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হবে।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার লিখেছে, গতকাল সোমবার বিকেলে হাওড়ার শরৎ সদনে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক হয় পুলিশের। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য ও হাওড়া পুলিশের পদস্থ আধিকারিকেরা।
আজ মঙ্গলবার একাধিক জায়গায় বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হচ্ছে পুলিশ, র্যাফ ও কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড, লক্ষ্মীনারায়ণতলা ও মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হচ্ছে।
নবান্নের আশপাশে গলির মুখগুলোও ঘিরে ফেলা হচ্ছে ব্যারিকেড দিয়ে; থাকছে জলকামান ও ড্রোনের ব্যবস্থা। হাওড়ার নিরাপত্তাব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ছাড়াও ডিআইজি ও এসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা থাকবেন।
নবান্ন অভিযান ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। সোমবার দুটি ‘গোপন’ ভিডিও ফাঁস করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, নবান্ন অভিযানে গুলি চালানো হতে পারে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নবান্ন অভিযানে খুনের পরিকল্পনা করা হতে পারে।
পরে এক সংবাদ সম্মেলনে রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, নবান্ন অভিযানে নারী ও ছাত্রদের সামনে রেখে পেছন থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হতে পারে বলে খবর আছে। পুলিশকে বলপ্র য়োগে উসকানি দিতেই এটা করা হবে।
নবান্ন অভিযান রুখতে সতর্ক পুলিশ। আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারেন, তা নিশ্চিত করতে সেগুলির ওপরে দেওয়া হচ্ছে গ্রিজ ও মবিলের পরত।
বিক্ষোভকারীদের আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে ক্রেনের মাধ্যমে কনটেইনার নামিয়েছে পুলিশ। কলেজ স্ট্রিট ও এজেসি বোস রোডে ইতিমধ্যে কনটেইনার নামানো হয়েছে। কনটেইনারের সামনে রাখা হয়েছে ক্রেনটিও।
এর মধ্যেই জাতীয় পতাকা হাতে সাঁতরাগাছিতে হাজির কয়েকজন আন্দোলনকারী। ওদিকে বেলা ১১টা নাগাদ নবান্নে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইরান কি শেষ পর্যন্ত ইসলামাবাদের শান্তি বৈঠকে যোগ দেবে? তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি সংক্ষিপ্ত শব্দবন্ধ—‘এখন পর্যন্ত’—পুরো বিষয়টিকে এক গভীর রহস্য ও নাটকীয়তার আবহে নিয়ে গেছে। মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত...দ্বিতীয় দফার আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই।’
১ সেকেন্ড আগে
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিরোধিতার মুখে কট্টর ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আজ সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
৪৪ মিনিট আগে
ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দি আটলান্টিকের বিরুদ্ধে ২৫ কোটি মার্কিন ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকা) মানহানি মামলা করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। আজ সোমবার ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তিনি এই মামলা করেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, নৌ-অবরোধই আলোচনার প্রধান অন্তরায়। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প আসিম মুনিরের এই পরামর্শ বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে