
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন...

পোষা পিঁপড়া পালনের বৈশ্বিক জনপ্রিয়তাকে কেন্দ্র করে কেনিয়ায় গড়ে উঠেছে বিরল ও মূল্যবান পিঁপড়ার জমজমাট কালোবাজার। বিশেষ করে আফ্রিকান হারভেস্টার পিঁপড়ার রানি পাচার নিয়ে উদ্বিগ্ন দেশটির কর্তৃপক্ষ ও পরিবেশবিদেরা।

ডিজিটাল যুগে কেনিয়ার যোগাযোগ কর্তৃপক্ষ এমন এক সমস্যার মুখোমুখি হয়েছে, যা শুনতে কিছুটা অদ্ভুতই মনে হতে পারে। জানা গেছে, দেশটির রেডিও তরঙ্গপথে এত ভিড় যে, নতুন স্টেশনের জন্য জায়গা ফুরিয়ে যাচ্ছে।

কেনিয়ার দক্ষিণাঞ্চলের আম্বোসেলি জাতীয় উদ্যানের সীমানার বাইরে অন্তত ১৫টি হাতি মারা গেছে। প্রাথমিক অনুসন্ধানে সন্দেহ করা হচ্ছে, উদ্যান সংলগ্ন খামারগুলোতে কীটনাশক ছিটানো টমেটো খাওয়ার ফলেই বিষক্রিয়ায় প্রাণীগুলোর মৃত্যু হয়েছে।