কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দিল ডিবি

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার পর ছয় সমন্বয়কের স্বজনদের উপস্থিতিতে তাঁদের ছেড়ে দেয় ডিবি এবং নিজেদের গাড়িতে করে তাঁদের বাসায় পৌঁছে দেয়।
এই ছয় সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, নুসরাত তাবাসসুম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
গত ২৬ জুলাই বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে। নাহিদ ও আসিফ তখন চিকিৎসাধীন ছিলেন। আর বাকের তাঁদের সঙ্গে ছিলেন।
পরদিন সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যায় ডিবি। আর দুই দিন পর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে নেওয়া হয় আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে। এর পর থেকেই তাঁরা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি, তাঁদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বলেন, ‘আজ বৃহস্পতিবার ভোর ৬টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহনব্যবস্থায় বাসায় দিয়ে আসে।’ এ ছাড়া সমন্বয়কদের স্বজনেরা জানান, তাঁরা যেন ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না পারেন, সে জন্যই নিজেদের গাড়িতে করে সবাইকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
আরও খবর পড়ুন:
- হারুনকে বদলি, ডিবিতে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার
- রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের শিক্ষার্থী কারাগারে
- ছেলের ফেসবুক পোস্টের জেরে তোপের মুখে সাবেক মন্ত্রী
- বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি ‘সাময়িক’ বন্ধের চিন্তা
- ডিবি থেকে হারুনকে সরানো হলো
- জামায়াত-শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী
- ‘অনবরত গুলি হচ্ছে, বাসায় গিয়ে কথা বলব’, মায়ের সঙ্গে ফয়েজের শেষ কথা
- ডিবি হেফাজত থেকে মুক্তির পর যা জানালেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
- ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে অভিযান, ১২ ককটেল জব্দ
- শাক দিয়ে মাছ ঢাকতে মিথ্যাচার করছে সরকার: মির্জা ফখরুল
- ডিবি হেফাজতে ৩২ ঘণ্টা অনশন করেছেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক: হাসনাত
- জামায়াত-শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
- বাংলাদেশে মানবিক সংকট চলছে: জাতিসংঘ
- সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার: প্রধান বিচারপতি
- ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান
- হারুনকে বদলি, ডিবিতে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার
- কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে, স্বীকার করলেন হারুন
- নিরাপত্তার স্বার্থেই ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক: হারুন
- নিষিদ্ধ ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার: জামায়াত

কোটা আন্দোলনের ৩ সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ
৬ সমন্বয়ককে ডিবিতে আটকে রাখা বেআইনি, মন্তব্য আইনজ্ঞদের







