
সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগমাধ্যম) এখন বিপদের কারবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিএনপিপন্থী ছয় আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে আজ বৃহস্পতিবার এমন মন্তব্য করেন তিনি।
বিএনপিপন্থী ছয় আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। ছয়জনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার। ঘরের ভেতরের বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় চলে আসে। এ নিয়ে কিছু বললে, আবার রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে।’
শুনানি শেষে ২২ আগস্ট পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। ওই দিন ছয় আইনজীবীকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। ওই আইনজীবীরা হলেন—কায়সার কামাল, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম।
এর আগে আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপির সাত আইনজীবীর বিরুদ্ধে ২৯ আগস্ট আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করা হয়। আইনজীবী নাজমুল হুদার পক্ষে নাহিদ সুলতানা যুথি ওই আবেদন করেন। এর মধ্যে এজে মোহাম্মদ আলী মারা গেছেন। পরে তাঁর নাম বাদ দেওয়া হয়।

কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযানের পর কমেছে কিশোরদের দলবদ্ধ আড্ডা, মোটরসাইকেল মহড়া ও প্রকাশ্য আধিপত্য প্রদর্শন। কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরে এমন ধারাবাহিক অভিযানের কারণে অনেক কিশোর গ্যাং সদস্য আত্মগোপনে চলে গেছে। পুলিশের ভাষ্য, বেশ কিছু গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি...
২ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সারা দেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা।
৩ ঘণ্টা আগে
বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বোয়িংনির্ভর বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো।
৫ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের যোগসাজশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমদানি-রপ্তানিতে ডিলার নিয়োগে স্বচ্ছতা, বিদেশি বাণিজ্য মিশনে ভাষাজ্ঞানসম্পন্ন কর্মকর্তা পদায়ন এবং টিসিবি কার্ড বিতরণে সমন্বিত প্রক্রিয়ার পরামর্শ
৫ ঘণ্টা আগে