
কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। চার-পাঁচ দিন ধরে তাঁদের সেখানে আটকে রাখা হয়। এর মধ্যে গত ৩২ ঘণ্টা যাবৎ তাঁরা অনশনে ছিলেন বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার পর ছয় সমন্বয়কের স্বজনদের উপস্থিতিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা বিভাগের সদস্যরা নিজেদের গাড়িতে করে তাঁদের বাসায় পৌঁছে দেন।
ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়া ছয় সমন্বয়ক হলেন—নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, নুসরাত তাবাসসুম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ডিবি কার্যালয়ে ৩২ ঘণ্টা অনশনে ছিলাম। সেখানে আমাদের সঙ্গে ইতিবাচক কিছু হয়নি।’
নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ভোর ৬টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। বেলা দেড়টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাসায় দিয়ে আসে।’
তিনি আরও বলেন, ‘নাহিদ শারীরিকভাবে অসুস্থ। তাঁর বিশ্রাম প্রয়োজন। তাঁরা ডিবি কার্যালয়ে অনশনে ছিল।’
এ ছাড়া সমন্বয়কদের স্বজনেরা জানান, তাঁরা যেন ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না পারেন, সে জন্যই নিজেদের গাড়িতে করে সবাইকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
গত শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে। নাহিদ ও আসিফ তখন চিকিৎসাধীন ছিলেন। আর বাকের তাঁদের সঙ্গে ছিলেন।
পরদিন শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যায় ডিবি। আর দুই দিন পর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে নেওয়া হয় আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে। এর পর থেকেই তাঁরা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ছিলেন।
এ সময় ডিবির পক্ষ থেকে দাবি করা হয়, তাঁদের নিরাপত্তা দিতে হেফাজতে রাখা হয়েছে।

বিরোধী দলের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় আয়োজিত পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
পঞ্চগড় সীমান্তে মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বেকার যুবকদের কর্মমুখী করতে ৩৩ জনকে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হ
১৩ মিনিট আগে
হত্যাকাণ্ডের বিচার ও ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
৩১ মিনিট আগে
ভোর থেকে মুষলধারে বজ্রসহ ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কয়েকটি নিম্নাঞ্চল ও ঢালু সড়কে জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই কাজ করছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম।
৩৫ মিনিট আগে