
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তাঁদের নিরাপত্তার স্বার্থেই হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য দুই সমন্বয়ক সারজিস আলম ও আব্দুল হান্নান মাসুদকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ করার কয়েক ঘণ্টা পর গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান হারুন।
নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সারজিস আলম। এর আগে আসিফ মাহমুদ একটি বার্তা পাঠিয়ে জানান, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় তাঁকে এবং পরে নাহিদ ও বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ।
রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের ও নাহিদ ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে স্বীকার করে গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র। তবে তাঁদের কত সময় সেখানে রাখা হবে বা কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে কোনো কর্মকর্তাই মুখ খোলেননি।
তবে রাত ১১টার দিকে ডিবির প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, তাঁদের নিরাপত্তার স্বার্থেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বেড়ে যায়। এতে কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। পানির দীর্ঘকালীন স্বল্পতা কাটিয়ে অবশেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রের পাঁচটি ইউনিটই একযোগে চালু করা হয়েছে।
১৭ মিনিট আগে
গাইবান্ধায় টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত জেলায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা চলতি বছরের সর্বোচ্চ বলে জানিয়েছে রংপুর আবহাওয়া কেন্দ্র।
২৩ মিনিট আগে
‘ক্যাসিনো ব্রাদার্স’ নামে খ্যাত আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এনামুল হক এনু ও তাঁর ভাই যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়াকে অর্থ পাচারের আরেক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ-৮-এর বিচারক নুরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।
৩১ মিনিট আগে
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
১ ঘণ্টা আগে