ময়মনসিংহে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

কোটা সংস্কার আন্দোলনে হতাহতের প্রতিবাদে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে সকাল থেকেই ময়মনসিংহ নগরীতে কঠোর অবস্থানে ছিল র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এ কারণে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করতে না পারলেও পুলিশ বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি পালন করেন তারা।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে এই সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাদের ঘিরে থাকতে দেখা গেছে উপস্থিত পুলিশ সদস্যদের।
সমাবেশে আন্দোলনের সমন্বয়করা বলেন, ৯ দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে। ঢাকা থেকে যে কর্মসূচি দেওয়া হবে আমরা তা যথাযথভাবে পালন করব। এতে যত বাধাই আসুক, শত বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে। আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
সেই সঙ্গে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ সংলগ্ন যেস্থানটিতে আমাদের ভাই রোদোয়ান হোসেন সাগর নিহত হয়েছেন, আমরা ওই স্থানটিকে ‘শহীদ সাগর চত্বর’ ঘোষণার দাবি করছি।
সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল ইসলাম, রাকিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের দ্রুত সরে যেতে বললে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। এর আগে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি এবং একপর্যায়ে শিক্ষার্থীদের সমাবেশের খবরে আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত পুলিশ বেষ্টনীর মধ্যেই শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি করে শিক্ষার্থীরা।
এই বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির সাংবাদিকদের বলেন, বিগত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে একটি চক্র নাশকতা করার চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন জানাই। তবে কেউ যেন তাদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা করতে না পারে, সে জন্য নগরীতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
অপরদিকে বিকেলে নগরীর টাউন হলে শান্তি সমাবেশ করেন মহানগর আওয়ামী লীগ।
আরও খবর পড়ুন:
- মুখে স্কচটেপ, হাত পিছমোড়া করে বাঁধা ভাইরাল ভিডিওর তরুণী ছাত্রলীগের নেত্রী নন
- গণভবনে ১৪ দলের বৈঠকে ডিবিপ্রধান হারুনের কঠোর সমালোচনা
- চিঠির সাড়া দেয়নি ফেসবুক, ইমেইল পাঠিয়েছে টিকটক
- ইন্টারনেট বন্ধের মাশুল
- লাল রঙে সয়লাব ফেসবুক
- প্রত্যয় স্কিমে থাকছেন না বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মচারীরা
- সোমবার সারা দেশে ছাত্র–জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়ে বার্তা
- নিষিদ্ধ হচ্ছে জামায়াত, ১৪ দলের সভায় সিদ্ধান্ত
- ঘনিষ্ঠ সম্পর্কে থাকা কিশোরীদের এক-চতুর্থাংশই সঙ্গীর নির্যাতনের শিকার
- জামায়াতকে নিষিদ্ধ করা হবে আগামীকালের মধ্যে: আইনমন্ত্রী
- জামায়াত নিষিদ্ধে আইনি বিষয় দেখে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার: কাদের
- নাশকতার আসামি সাবেক শিবির নেতার জন্য পুলিশ কমিশনারকে বাদশার ফোন
- দেশের সাইবার জগতের ভার ৩ কর্মকর্তার ওপর
- মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ চালু করবেন যেভাবে
- ভিপিএন কী, ব্যবহারের সুবিধা ও অসুবিধা

রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
মুখে লাল কাপড় বেঁধে রাবি শিক্ষকদের সংহতি সমাবেশ







