
কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েক দিন বাংলাদেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমেছেন আন্দোলনে। বিভিন্ন পেশার মানুষ আন্দোলন নিয়ে কথা বলছেন। তামিম ইকবাল অবশেষে নীরবতা ভাঙলেন দেশে চলমান আন্দোলন নিয়ে।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে নিয়মিতই। অনেকে প্রাণ বিসর্জনও দিয়েছেন। এমন পরিস্থিতিতে তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে মুশফিকুর রহিম কোটা আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে তামিম নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে পোস্ট দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’
পারিবারিক দিক থেকেও তামিমের বর্তমান অবস্থা ভালো নয়। বড় ভাই নাফিস ইকবাল বিরল এক রোগে আক্রান্ত হয়ে বিদেশের এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তামিম নিজেও দেশের বাইরে আছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।’
কোটা আন্দোলন নিয়ে গতকাল যখন হৃদয়-শরীফুলরা পোস্ট দিয়েছিলেন, তখন মুশফিকও এক পোস্ট দিয়ে আবার সেটা ডিলিট করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আজ সকালে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন, ব্যথিত। তিনি সহিংসতা, রক্তপাত দেখতে চান না তাঁর প্রিয় ক্যাম্পাসে। সংশ্লিষ্টদের প্রতি সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করার অনুরোধ মুশফিকের। তবে বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোটা আন্দোলন নিয়ে।
আরও খবর পড়ুন:

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
৬ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
৮ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
৯ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
১০ ঘণ্টা আগে