
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবি জানান তাঁরা।
বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘বৈষম্য মানি না, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল চাই’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছি। সারা দেশে আন্দোলন হচ্ছে। সরকারি চাকরিতে কোটার বিষয়টি পুনরায় বিবেচনা করার দাবি জানাচ্ছি। ২০ বছর পড়ালেখা করে একটি সরকারি চাকরির স্বপ্ন দেখি। এখানে যদি প্রথম শ্রেণির চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকে, তাহলে আমাদের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। আমাদের দাবি, এ পদ্ধতি বাতিল করে প্রকৃত মেধার মূল্যায়ন হোক।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘কোটা নিয়ে আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। আমাদের কি কোনো অধিকার নাই? ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার জন্য অবমাননাকর। মেধার সঠিক মূল্যায়ন চাই।’
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই কূপ থেকে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা
৫ মিনিট আগে
চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চার দিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
৩৯ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
৪০ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
৪৩ মিনিট আগে