বারাণসী লোকসভা আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি কংগ্রেসের প্রার্থী অজয় রাইকে দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। তৃতীয় অবস্থানে ছিলেন বহুজন সমাজ পার্টির আথের জামাল লরি।
গণনার প্রাথমিক রাউন্ডে কংগ্রেসের রাই ৬ হাজার ২৩৩ ভোটে প্রধানমন্ত্রী মোদির চেয়ে এগিয়ে ছিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে যান নরেন্দ্র মোদি। এর আগে ২০১৪ এবং ২০১৯ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন মোদী।
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তর প্রদেশের রায়বেরেলিতে বিশাল বিজয়ের পথে এগিয়ে যাচ্ছেন। উত্তর প্রদেশ তো বটেই সম্ভবত লোকসভা নির্বাচনে সর্বাধিক ব্যবধানে বিজয়ী হতে চলেছেন তিনি। রাহুল গান্ধী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে ৩ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছে। বেলা সোয়া ৩টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্যে এমন ব্যবধানই দেখা গেছে। আর তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১ লাখ ৪০ হাজার ভোটে এগিয়ে ছিলেন।
সোনিয়া গান্ধী ২০০৪ সাল থেকে রায়বেরেলি আসনটি দখলে রেখেছিলেন। ২০১৯ সালে বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের বিরুদ্ধে ১ লাখ ৬৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে সরে গিয়ে রাজ্যসভায় চলে যান। সেই আসনটিতে প্রার্থী হোন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমেথি লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। গত নির্বাচনে রাহুল গান্ধী বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেথিতে পরাজিত হন। তবে কেরালায় আসনে জয়ী হন। আমেথিতে এবার স্মৃতি ইরানি বিশাল ব্যবধানে হেরেছেন। জিতেছেন কংগ্রেসের সিনিয়র নেতা কিশোরী লাল শর্মা।
এবারও দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী—রায়বেরেলি (উত্তর প্রদেশ) এবং ওয়ানাদ (কেরালা)। দুটি আসনেই এগিয়ে রয়েছেন তিনি। ওয়েনাদে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অ্যানি রাজার থেকে ৩ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ২৯০টি আসনে এগিয়ে রয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লক ২৩৫টি আসনে এগিয়ে রয়েছে। ঘাঁটিতে উত্তর প্রদেশেও ধরাশায়ী বিজেপি। কংগ্রেস–সমাজবাদী পার্টি জোট বিজেপির চেয়ে অনেক এগিয়ে রয়েছে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। চুক্তিটি স্বাক্ষরের ঠিক এক দিন পর আজ শনিবার তিনি এটিকে সম্পূর্ণ অবৈধ ও বাতিল ঘোষণা করেন...
১৭ মিনিট আগে
আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চলে আজ শনিবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এই শক্তিশালী ভূকম্পনের তীব্র ঝাঁকুনি প্রতিবেশী পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায়ও অনুভূত হয়েছে...
২ ঘণ্টা আগে
বিয়ে বাতিলের কথা বলে পরিবারের মন ভাঙার চেয়ে খুন সহজ ছিল—ভারতের মহারাষ্ট্রের পুনের চাঞ্চল্যকর কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে গ্রেপ্তার তরুণী সিয়া গোয়েল পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই ভয়ংকর স্বীকারোক্তি দিয়েছেন। পরিবারের কাউকে আঘাত না দিয়ে...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সব সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য বাইবেলের গল্প পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৫০ লাখ সরকারি স্কুলশিক্ষার্থীকে এখন থেকে বাধ্যতামূলক বাইবেল পড়তে হবে। তবে এই পদক্ষেপের পর দেশটির চার্চ...
৪ ঘণ্টা আগে