
বিয়ে বাতিলের কথা বলে পরিবারের মন ভাঙার চেয়ে খুন সহজ ছিল—ভারতের মহারাষ্ট্রের পুনের চাঞ্চল্যকর কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে গ্রেপ্তার তরুণী সিয়া গোয়েল পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই ভয়ংকর স্বীকারোক্তি দিয়েছেন। পরিবারের কাউকে আঘাত না দিয়ে আগামী নভেম্বরের নির্ধারিত বিয়ে এড়াতেই তিনি প্রেমিকের সঙ্গে মিলে এই খুনের পরিকল্পনা করেন বলে পুনে গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ জুন পুনের লোহাগড় দুর্গের একটি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গিয়ে রহস্যজনক মৃত্যু হয় বিশিষ্ট আবাসন ব্যবসায়ী বিশাল আগরওয়ালের ছেলে কেতন আগরওয়ালের। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা মনে হলেও পুলিশি তদন্তে বেরিয়ে আসে এক গভীর ষড়যন্ত্রের নীলনকশা।
পুলিশ জানিয়েছে, সিয়া গোয়েল তাঁর প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে মিলে কেতনকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেন। কারণ সিয়া তাঁর বাগ্দত্তাকে বিয়ে করতে চাননি।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সিয়া গোয়েলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। সিয়া পুলিশকে জানান, পরিবারের অমতে গিয়ে বিয়ে ভেঙে দেওয়ার চেয়ে কেতনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াটাই তাঁর কাছে বেশি সহজ ও নিরাপদ মনে হয়েছিল। তিনি তাঁর পরিবারের অনুভূতিতে আঘাত করতে চাননি বলেই এই পথ বেছে নেন।
এই রোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্তে পুনে এবং লোনাভালা পুলিশ ইতিমধ্যে ছয়টি বিশেষ দল গঠন করেছে। মামলার তদন্তের অংশ হিসেবে লোনাভালা সিটি পুলিশ স্টেশনে সিয়া গোয়েলের বাবা-মাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়া তাঁর ভাই সাহিল গোয়েলকেও দ্বিতীয়বারের মতো জেরা করেছে পুলিশ।
গতকাল প্রায় ১০ ঘণ্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদে সাহিল গোয়েল পুলিশকে জানান, তিনি চেতন চৌধুরীকে আগে থেকেই চিনতেন। গত বছর একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন চেতনের সঙ্গে তাঁর বোনের প্রথম পরিচয় হয়। পরবর্তীতে গত বছর দীপাবলির একটি পারিবারিক অনুষ্ঠানে তাঁদের আবার দেখা হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে সিয়া ও চেতনের সম্পর্ক আরও গভীর হতে থাকে।
পুলিশ তাঁদের কল রেকর্ড বিশ্লেষণ করে জানতে পেরেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত সিয়া ও চেতন পরস্পরের সঙ্গে ২ হাজারেরও বেশি বার ফোনে কথা বলেছেন। মোট সময়কাল ছিল প্রায় ২৩৮ ঘণ্টা।
এদিকে সিয়া গোয়েলের বাবা-মা দাবি করেছেন, চেতনের সঙ্গে তাঁদের কখনো দেখা বা কথা হয়নি। অন্যদিকে সিয়ার আইনজীবীর দাবি, চেতন চৌধুরী কেবলই সিয়ার একজন সাধারণ বন্ধু। তবে পুলিশ নিশ্চিত করেছে, এই হত্যাকাণ্ডে সিয়া এবং চেতন উভয়েরই সরাসরি ভূমিকা ছিল।
ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং চক্রান্তের ডিজিটাল প্রমাণ জোগাড় করতে আসামিদের মোবাইল ফোন থেকে মুছে ফেলা ডেটা পুনরুদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এর পাশাপাশি যে ঘটক বা ম্যাচমেকারদের মাধ্যমে দুই পরিবারের মধ্যে এই বিয়ের সম্পর্ক তৈরি হয়েছিল, তদন্তের অংশ হিসেবে তাদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সব সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য বাইবেলের গল্প পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৫০ লাখ সরকারি স্কুলশিক্ষার্থীকে এখন থেকে বাধ্যতামূলক বাইবেল পড়তে হবে। তবে এই পদক্ষেপের পর দেশটির চার্চ...
২ ঘণ্টা আগে
ইতালির রাজধানী রোমের পিনেতা সাচ্চেত্তি এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে এক প্রবাসী বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় ২৬ জুন (শুক্রবার) দিবাগত গভীর রাতে অরেলিও অঞ্চলের ভায়া মন্তিমিও সড়কের ৩৫ নম্বর ভবনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
৩ ঘণ্টা আগে
আমার ভালোবাসা, আমাদের মেয়ে বড় হলে তাকে আমি জানাব, তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ। তাকে বলব, কীভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। শেষ নিশ্বাস পর্যন্ত তুমি তাকে বুকে আগলে রেখেছিলে, তাকে জানাব, তুমি কতটা সাহসী নারী ছিলে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৩৬০ জন। দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানা যায়, ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ধ্বংসস্তূপের কাছে
৮ ঘণ্টা আগে