ইরানি বিশ্লেষক আবাস আসলানি আল-জাজিরাকে জানিয়েছেন, ইরানের সবাই রাইসি এবং দুর্ঘটনায় অন্যদের কী হয়েছে তা শোনার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। আসলানি বলেন, ‘কেউ জানে না ঠিক কী ঘটেছে। প্রেসিডেন্ট সহ অন্য কর্মকর্তারা কীভাবে কী করছেন এখনো অজানা। কারণ পরিস্থিতি বেশ জটিল।’
সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আসলানি আরও বলেন, ‘যত সময় যাচ্ছে, আশা তত কমছে। কারণ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং এটি অন্ধকার হয়ে আসছে।’
তিনি আরও জানান, বর্তমানে পুরো রাজধানীজুড়ে অনিশ্চয়তায় ছেয়ে গেছে। সব মানুষ টিভি পর্দার সামনে বসে আছে। নানা ধরনের গুজবও ছড়িয়ে পড়ছে।
এর আগে আল-জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আইন প্রয়োগকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টকে বহন করা দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি খুঁজে বের করার জন্য সেনাবাহিনী সব সরঞ্জাম এবং সক্ষমতাকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানি বার্তা সংস্থা ইরনার দেওয়া তথ্য অনুযায়ী, রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা শহরের মধ্যে ডিজমার জঙ্গলে প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। প্রতিবেশী দেশ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সীমান্তবর্তী একটি বাঁধ উদ্বোধন করে রাজধানীতে ফিরছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দারা ইরনাকে জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। এই অবস্থায় ড্রোন এবং প্রশিক্ষিত কুকুরসহ ৪০ টিরও বেশি উদ্ধারকারী দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। অনুসন্ধান অভিযানে সহায়তার জন্য কমান্ডো ইউনিট এবং বিশেষ বাহিনীও মোতায়েন করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
দুর্ঘটনা কবলিত এলাকা থেকে ইরনা প্রতিবেদক জানান, ওই অঞ্চলটির রুক্ষ ভূখণ্ড এবং কঠিন আবহাওয়ার কারণে—বিশেষ করে, ঘন কুয়াশার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কিছুটা সময় লাগতে পারে।
ইরানের ইমার্জেন্সি সার্ভিসেসের মুখপাত্র ইরনাকে জানিয়েছেন, ওই এলাকায় ৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান উদ্ধারের প্রচেষ্টা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মোতায়েন রয়েছে টেকনিশিয়ান ও চিকিৎসকদের সমন্বয়ে একটি জরুরি মেডিকেল টিমও।
মুখপাত্র আরও জানান, প্রাথমিক অবস্থায় ঘটনাস্থলের দিকে একটি জরুরি হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে এটি ওই এলাকায় অবতরণ করতে ব্যর্থ হয় এবং ফিরে আসে।
আরও পড়ুন—

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা গুরুতর। গতকাল মঙ্গলবার পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, ‘অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে টানা ১০ দিনের হামলায় প্রায় ১৪০ জন...
১০ মিনিট আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ’ হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেছে পিয়ংইয়ং। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রে ৫০ বছরের মধ্যে ‘প্রথম নতুন তেল শোধনাগার’ নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই প্রকল্পে বিনিয়োগ করছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
২৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত কমানোর আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, পরিস্থিতি শান্ত করতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফিরতে হবে এবং একটি মধ্যস্থতামূলক সমাধানের পথে হাঁটতে হবে। এ সময় তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো ইরানের শত্রু নয়।
১ ঘণ্টা আগে