
নিজেদের স্বার্থে নিজেকেই এগিয়ে যেতে হবে, কেউ করে দিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজকে আমাদের স্বার্থে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের কেউ করে দিয়ে যাবে না, আমাদের নিজেদেরই সেটা করতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ এই সভার আয়োজন করে।
সরকার পরিবর্তনে ‘ঐক্যবদ্ধ আন্দোলনে’র কোনো বিকল্প পথ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যদি আমরা ফিরিয়ে আনতে চাই, বাংলাদেশের জনগণকে যদি আমরা রক্ষা করতে চাই, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে আকাঙ্ক্ষা তা যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আজকে দলমত-নির্বিশেষে, সমস্ত ভেদাভেদ ভুলে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে সরকারকে সরাতে হবে।’
সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার তো বদলাবে। আজ হোক কাল হোক বদলাবেই। কেউ কেউ মনে করেন যে শেখ হাসিনাকে পাঁচ বছর কেউ কিছু করতে পারবে না, আবার কেউ কেউ বলেন, যত দিন জীবিত আছেন তাকে নড়াতে পারবেন না। কিন্তু আমি দেখি সরকার এমনিই নড়ছে। সরকার ভয়াবহ রকমের একটা অর্থনৈতিক সংকটে আছে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে মান্না আরও বলেন, ‘লড়াইটা অনেক বড়, অনেক বেশি দৃঢ়, লড়াইটা অনেক বেশি শক্ত এবং লড়াইটা হতেও পারে একটু দীর্ঘ।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘মওলানা ভাসানী যেভাবে এ দেশের মানুষের আত্মমর্যাদা, এ দেশের মানুষের অধিকার এ দেশের সকল মানুষের অধিকার ও মর্যাদা নিয়ে কথা বলেছেন, সেই জায়গা থেকে আমাদের আজকে নতুন করে আন্দোলন করতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। বস্তিবাসীদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করেই উচ্ছেদ করতে হবে।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের কাছে চিঠি লিখেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শক প্রতিষ্ঠান ডটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের’...
২১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁদের বিরুদ্ধে জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন।
১ দিন আগে
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তাঁর ‘পদমর্যাদা মন্ত্রীদের চেয়ে বেশি।’ আজ রোববার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে