ভারতের জনপ্রিয় মসলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমডিএইচের বেশ কিছু পণ্যে দূষণ ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির পণ্য নজরদারির আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। ব্যাকটেরিয়া বা জীবাণুর উপস্থিতি থাকার অভিযোগে ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানটির রপ্তানি করা ১৪ দশমিক ৫০ শতাংশ মসলা যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দেওয়া হয়নি। মার্কিন নিয়ন্ত্রক সংস্থার উপাত্ত বিশ্লেষণ করে এটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতীয় মসলা নিয়ে এমন অভিযোগ নতুন নয়। ক্যানসারের জন্য দায়ী কীটনাশক উচ্চমাত্রায় থাকার কারণে হংকং গত মাসে এমডিএইচ ও ভারতের আরেকটি প্রতিষ্ঠান এভারেস্টের বেশ কিছু মসলা সেখানে বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
রয়টার্স বলছে, ভারতীয় এসব মসলায় ইথিলিন অক্সাইড পাওয়া গেছে। এসব রাসায়নিক মানবদেহের জন্য অস্বাস্থ্যকর এবং এটি দীর্ঘদিন শরীরে গেলে ক্যানসারের ঝুঁকি তৈরি হয় বলে জানানো হয়েছে। যদিও ভারতের এমডিএইচের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পণ্য নিরাপদ এবং এসব পণ্য প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করার কোনো পর্যায়েই ইথিলিন অক্সাইড ব্যবহার করা হয় না।
তবে মসলায় এমন ক্ষতিকারক রাসায়নিক পাওয়ার অভিযোগে ইতিমধ্যে আরও কিছু দেশ তদন্ত শুরু করেছে। যুক্তরাষ্ট্র ছাড়া খোদ ভারত এবং অস্ট্রেলিয়া এ নিয়ে তদন্ত করছে। কারণ, ভারতের এ দুটি প্রতিষ্ঠান এভারেস্ট এবং এমডিএইচের পণ্য দেশটিতে যেমন জনপ্রিয়, তেমনি প্রতিষ্ঠান দুটির পণ্য বিশ্বজুড়েই রপ্তানি হয়।
মসলা রপ্তানিতে বিশ্বের অন্যতম দেশ ভারত। দেশটির বাজার গবেষণা প্রতিষ্ঠান জিওন মার্কেট রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, ভারতের অভ্যন্তরে ২০২২ সালে মসলাজাত পণ্য বিক্রি হয়েছে ১ হাজার কোটি মার্কিন ডলারের। আর মসলা দপ্তর জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরে দেশটি ৪০০ কোটি ডলারের মসলা রপ্তানি করেছে।
ভারতের ১০০ বছরের পুরোনো প্রতিষ্ঠান এমডিএইচের পণ্য এর আগেও নিষিদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র। তখন বলা হয়েছিল, তাদের মসলায় সালমোনেলা নামক জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। এই জীবাণু গ্যাস্ট্রোইনটেস্টিনাল রোগের জন্য দায়ী। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) তথ্যমতে, সালমোনেলা ব্যাকটেরিয়া থাকার কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের ৩ মে পর্যন্ত এমডিএইচের ৬৫টি চালানের মধ্যে ১৩টি বা ২০ শতাংশ চালান যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় তেহরান অংশ নেবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ বহাল রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ফের সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
৬ ঘণ্টা আগে
কলকাতার এক চিরাচরিত সকাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালাতে বাড়ি বাড়ি ঘুরছেন নেতা-কর্মীরা। তেমনই প্রচারে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি।
১১ ঘণ্টা আগে