
ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ বহাল রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেন্টাগন জানায়, মার্কিন বাহিনী গত রাতে ইন্দো-প্যাসিফিক কমান্ডের আওতাধীন এলাকায় ‘এম/টি টিফানি’ নামক একটি রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাভুক্ত জাহাজে অভিযান চালায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে।
পেন্টাগনের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে মার্কিন সেনারা উজ্জ্বল কমলা রঙের একটি বিশাল জাহাজে অবতরণ করছে।
অভিযানটি ঠিক কোথায় চালানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। তবে ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রশান্ত ও ভারত মহাসাগরীয় বিশাল অঞ্চল তদারকি করে।
উল্লেখ্য, অঞ্চলটি পারস্য উপসাগর বা হরমুজ প্রণালির বাইরে, যা মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত। পেন্টাগন তাদের বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক জলসীমা নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের জন্য নিরাপদ কোনো আশ্রয়স্থল নয়।
বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে, জব্দ করা জাহাজটি ইরানের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো ‘চুক্তি না হওয়া পর্যন্ত’ এই নৌ অবরোধ বহাল থাকবে। এদিকে আজ মঙ্গলবার পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা হবে কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা ও সংশয় বিরাজ করছে।
প্রসঙ্গত, এর আগে রোববার (১৯ এপ্রিল) ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানায়, জাহাজটি চলমান নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা উপেক্ষা করলে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালায়। ইঞ্জিনরুম লক্ষ্য করে চালানো এই গুলিতে জাহাজটির প্রপালশন ব্যবস্থা অচল হয়ে যায় এবং চলাচলে অক্ষম হয়ে পড়ে।

তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে আলাদা নাম ও নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের নেতৃত্বাধীন দুই গোষ্ঠী নতুন পরিচয় ও প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে। আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৯ অক্টোবর।
২৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতেরা চলতি মাসে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে রুশ নেতা বেশ আত্মবিশ্বাসী ছিলেন। পুতিন বলেন, কয়েক মাসের মধ্যেই রুশ সেনারা ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল দখল করে নেবে। একই সঙ্গে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক...
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলা সরকার ও দেশটির বিরোধীরা প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের কেন্দ্রীয় ব্যাংকের সোনার মজুত ব্যাংক অব ইংল্যান্ড থেকে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্থানান্তরের বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। আলোচনার বিষয়ে অবগত চার ব্যক্তি জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
সম্প্রতি পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছোট শহর মিরাজে গিয়েছিলেন এক ব্যক্তি। এই শহরেই তাঁর বেড়ে ওঠা। সেখানে পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের পাশে তিনি ৫০ টিরও বেশি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র দেখতে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে