
‘ভোটের প্রতি মানুষের আস্থা নেই, বিশ্বাস উঠে গেছে। সারা দিন দুই–তিনটা ভোট পড়ছে। বিকালে তা বানানো হচ্ছে ৩০০ থেকে ৩ হাজার। এ কারণে ভোটের ওপর মানুষের আস্থা নেই।’
গতকাল মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনী প্রচার সভায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খোকন এসব মন্তব্য করেছেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন কামরুল ইসলাম। এরপর ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমানে ঠাকুরগাঁও শহরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এবার সদর উপজেলার চেয়ারম্যান পদে লড়ছেন।
সদর উপজেলার রুহিয়া এলাকায় গতকাল রাতে নির্বাচনী প্রচার সভায় কামরুল ইসলাম খোকন বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটাররা আসে না। হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারা দিন সাংবাদিক-গণমাধ্যমকর্মীরা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে। তারাই দেখছে, সারা দিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে ৩০০। আর বিকাল হলে প্রিজাইডিং কর্মকর্তা তা বাড়িয়ে বানাচ্ছে ৩ হাজার।’
সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। এর জন্য হামরাই দায়ী। হামরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে, বিএনপিসহ সব দল থাকবে। স্বাধীনতার ৫২ বছরে এ দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি।’
কামরুল ইসলাম বলেন, ‘রাজনীতিবিদেরা রাজনীতিকে নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করেছেন। চালাকি, ধান্ধাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি। এই তানে (এ কারণে) মানুষের ভোটের প্রতি আস্থা নেই। ভোট দিতে মানুষ ভোটকেন্দ্রে যায় না।’
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক এই নেতা। এ উপজেলায় আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।

একটা সময় ছিল, যখন ‘লিটল ম্যাগাজিন’ নামে পরিচিত ছোট কাগজের হাত ধরে বেড়ে উঠত কবি, সাহিত্যিকদের একটা বড় অংশ; বিশেষ করে প্রথা ও প্রতিষ্ঠানবিরোধী তরুণদের আগ্রহের জায়গা ছিল লিটল ম্যাগাজিন। একুশের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণের ‘বহেড়াতলা’ আর ছোট কাগজ হয়ে উঠেছিল প্রায় সমার্থক।
১৫ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলি টার্গেট মিস হওয়ায় পাশে থাকা হাবিবুর রহমান নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে খুলনা নগরের লবণচরা থানাধীন রহমতিয়া মসজিদের পাশে ঘটনাটি ঘটে। আহত যুবক সাতক্ষীরা আশাশুনি এলাকার বাসিন্দা নুর মোহাম্মাদের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, আজ দুপুরে ভুক্তভোগী ইজিবাইকচালক গোলাম হোসেন...
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ১৪টি পদের মধ্যে ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে অন্য পাঁচটি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
৪ ঘণ্টা আগে