উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় অভিবাসনপ্রত্যাশী বেড়েছে ২২ দশমিক ৫ শতাংশ। এসব অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যেতে ব্যর্থ হলে দেশটির ন্যাশনাল গার্ডের হাতে ধরা পড়ে।
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের বরাত দিয়ে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনের এ খবর জানিয়েছে।
গতকাল রোববার (১২ মে) এক প্রেস বিবৃতি ন্যাশনাল গার্ড জানিয়েছে, ২০২৪ সালের প্রথম চার মাস অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্যে ২১ হাজার ৫৪৫ জনকে তিউনিসিয়া উপকূলে আটক করেছে তাঁরা। যেখানে গত বছরে একই সময়ে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৫৭৬। এই বছর এ পর্যন্ত ৭৫১টি উদ্ধার অভিযান চালিয়েছে দেশটির ন্যাশনাল গার্ড, যা ২০২৩ সালের ৭৫৬টির কাছাকাছি।
এশিয়া ও আফ্রিকার সাহারা মরুভূমির দেশগুলোর অভিবাসনপ্রত্যাশীরা তিউনিসিয়া ও তার প্রতিবেশি দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে সুন্দর জীবনের আশায় ইউরোপ অভিমুখে যাত্রা শুরু করে। এ কারণে দেশ দুটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইউরোপযাত্রার প্রধান দরজায় পরিণত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জাহাজডুবির ঘটনায় ২৯১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে; যা গত বছর ৫৭২ জন ছিল। গত বছরের তুলনায় চলতি বছরের এই সময়ে উদ্ধার অভিযান বেড়েছে প্রায় তিনগুন। গত বছরের এই সময়ে ৬৮৬টি অভিযান পরিচালিত হয়, যেখানে এই বছর এরই মধ্যে পরিচালিত হয়েছে ১ হাজার ৯৬৭টি উদ্ধার অভিযান।
ন্যাশনাল গার্ডের দেওয়া তথ্যমতে, পশ্চিম আলজেরিয়া ও পূর্বে লিবিয়ার সীমান্তে তিউনিসিয়ায় অনুপ্রবেশের সময় ২১ হাজার ৪৬২ জনকে বাধা দিয়েছে তারা, যা গত বছরের ৫ হাজার ২৫৬ জনের তুলনায় চারগুণ।
পাশাপাশি চোরাচালান ও তাদের সহযোগীদের আটকের সংখ্যা এ বছর দ্বিগুণেরও বেশি। এ বছর ৫২৯ জন গ্রেপ্তার ও ২৬১ জনকে বিচারের আওতায় আনা হয়েছে, যা গত বছর ছিল ২০৩ ও ১২১ জন।
গত বছর সাব-সাহারান দেশগুলির হাজার হাজার মানুষ দারিদ্র্য ও যুদ্ধ থেকে বাঁচতে নিজ মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়। বিশেষ করে সুদান ও তিউনিশিয়ার হাজারো মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে বাঁচার জন্য ভূমধ্যসাগর হয়ে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করে।
সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে ২৭ হাজারের বেশি অভিবাসী ভূমধ্যসাগর/সীমান্ত পারাপারের সময় মারা গেছেন। এর মধ্যে ৩ হাজারের বেশি মারা গেছেন গত বছরই।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৪ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৮ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৮ ঘণ্টা আগে