
বাংলাদেশ থেকে ভূমধ্যসাগরের বিভিন্ন পথ দিয়ে অবৈধভাবে গত বছরের তুলনায় চলতি ২০২২ সালে বেশি মানুষ ইউরোপে প্রবেশ করেছেন।
ইউরোপীয় সীমান্ত ও উপকূল প্রহরা সংস্থা ফ্রন্টেস্ক চলতি বছরের প্রথম আট মাসে ভূমধ্যসাগর অঞ্চলের পাঁচটি রুটে বাংলাদেশিদের ১০ হাজার ৩৭৬ বার ইউরোপে অনুপ্রবেশের ঘটনা শনাক্ত করেছে। গত বছরের একই সময়ে বাংলাদেশের নাগরিকদের ইউরোপে অনুপ্রবেশের ৮ হাজার ৫২৩টি ঘটনা শনাক্ত করেছিল সংস্থাটি।
ফ্রন্টেস্কের তথ্য অনুযায়ী, অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় বাংলাদেশের মানুষের বেশির ভাগ মধ্য ভূমধ্যসাগর রুট ব্যবহার করেছে। চলতি ২০২২ সালের নভেম্বর পর্যন্ত এই রুটে বাংলাদেশ, মিসর, তিউনিসিয়া ও সিরিয়াসহ বিভিন্ন দেশের মানুষের ইউরোপে প্রবেশের ৯৩ হাজার ৮০৫টি ঘটনা শনাক্ত করা গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ বেশি।
বিষয়টি গত নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপেও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তুলেছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি ২০২২ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ২০ হাজার ৭০০ নাগরিক বেআইনিভাবে ইউরোপে প্রবেশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজকের পত্রিকাকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বেআইনিভাবে অবস্থান করা নাগরিকদের ফেরাতে জোটটির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক আছে। এর আওতায় নিয়মিত অবৈধ অভিবাসীদের দেশে ফেরানো হচ্ছে।

দেশের ৬৪ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্ট ৬৪টি পুষ্টিবিদ পদ সংরক্ষণের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য সেবা বিভাগ ২৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আদেশ জারি করে। পদগুলো নবম গ্রেডের এবং ২০২৬-২৭ অর্থবছরেও বহাল থাকবে।
১৫ মিনিট আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপ ব্যবহার, জেলা পর্যায়ে প্রশিক্ষণ এবং পুলিশি নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা
৩১ মিনিট আগে
সংসদীয় কমিটির বৈঠকে বিসিআইসি ও এর আওতাধীন সব কোম্পানি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পে-অফকৃত সার কারখানাগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বন্ধ সার কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা জানতে চাওয়া হয়।
৪৩ মিনিট আগে
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে