
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনকে উদ্ধার করা হলেও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৭ যুবকের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তাঁরা মৃত্যুবরণ করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে নেভিগেশন ব্যবস্থা ও জ্বালানি সংকটে দিকভ্রষ্ট হয়ে প্রায় ১০ দিন সাগরে ভাসতে হয়েছে ৪২ অভিবাসনপ্রত্যাশীকে। তীব্র গরম, প্রচণ্ড রোদ, খাবার ও পানির সংকটে এ সময় ৯ বাংলাদেশি ও এক সুদানিসহ ১০ জনের মৃত্যু হয়েছে। মিসরের মারসা মাতরুহ উপকূল থেকে জীবিত উদ্ধার...

দীর্ঘ ১৮ মাসের নিবিড় আলোচনার পর তারতুস ও হামেইমিমে থাকা রুশ সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নির্ধারণে সিরিয়া ও রাশিয়া একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এই তথ্য জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেট বিমানবন্দর এলাকা থেকে মোহাম্মদ মিকাইল ইসলামকে গ্রেপ্তার করেছে সিআইডি। পৃথক ঘটনায় খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে লিবিয়াভিত্তিক মানব পাচারকারী চক্রের সদস্য ও মানি লন্ডারিং মামলার আসামি রাব্বানী ফরাজীকেও গ্রেপ্তার করা হয়েছে।