
চতুর্থ ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন শিল্পী বেগম। তিনি শেরপুর ধুনটের জাতীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনুর স্ত্রী। এই পদে আরও চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া শেষ দিনে অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে পাঁচ ও ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জামাল সিরাজী, সাবেক যুবলীগ নেতা এম এ হান্নান, রুবেল আহমেদ ও জাকারিয়া তারেক বিদ্যুৎ।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল বারি ডাবলু, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, আওয়ামী লীগ নেতা বিধান কুমার ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও নূরে আলম সানি। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বগুড়া জেলা মহিলা লীগের সহসভাপতি ও শেরপুর ধুনটের জাতীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগমসহ শিখা খাতুন, ফিরোজা খাতুন, মর্জিনা বিবি ও জাহেদা খাতুন ময়না।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনকে প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই নিজের প্রার্থিতাকে দোষের কিছু মনে করছেন না শিল্পী বেগম।
তিনি বলেন, ‘আমার প্রার্থিতার বিষয়ে স্থানীয় নেতারা অবগত আছেন। মহিলা ভাইস চেয়ারম্যান যেহেতু ছোট পদ, আশা করি দলের পক্ষ থেকে কোনো বাধা আসবে না।’
এ বিষয়ে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, ‘এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের প্রার্থিতার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আমি শিল্পী বেগমের প্রার্থিতার বিষয়ে জেনেছি। তিনি শেষ পর্যন্ত কী করেন এর জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনে ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩-১৫ মে আপিল, ১৯ মে প্রার্থিতা প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ হবে ৫ জুন।

বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস (২০) খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৬ মিনিট আগে
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁদের এই আন্দোলনে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
৩৩ মিনিট আগে
ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে