কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৬) নামের এক শিশু মারা গেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এই ঘটনা ঘটে।
পুকুরে ডুবে মারা যাওয়া হুজাইফা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা (পূর্বপাড়া) গ্রামের নেয়াম উল্লাহ হুজুরের বাড়ির ওবায়েদ উল্লাহর ছেলে। হুজাইফার মৃত্যুর বিষয় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে খানম সালমা নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছ, শিশু হুজাইফা মায়ের সঙ্গে নানার বাড়ি নাগাইশ গ্রামে বেড়াতে আসে। গতকাল বিকেলে নানার বাড়ির উঠানে খেলাধুলা করছিল সে। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় নানার বাড়ির পাশে একটি পুকুরে হুজাইফাকে ভাসতে দেখেন লোকজন। পরে স্বজনেরা এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উম্মে খানম সালমা হুজাইফাকে মৃত ঘোষণা করেন।
হুজাইফার নানা দ্বীন ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু হুজাইফার লাশ চান্দলায় তার বাবার বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করেন স্বজনেরা।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
২২ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩২ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
৩৫ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে