চট্টগ্রামে দুই চিকিৎসককে মারধরের প্রতিবাদে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সব ধরনের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা। আজ সোমবার বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান এ তথ্য জানান।
এর আগে গত ১৮ এপ্রিল চিকিৎসককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকেও এমন ঘোষণা দেন নেতারা।
ডা. মুজিবুল হক খান জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধ থাকবে। সেই সঙ্গে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ থাকবে। তবে জরুরি রোগী ও আগে থেকে হাসপাতালে ভর্তি রোগীদের সেবা চলমান থাকবে। গত শনিবার (২০ এপ্রিল) সব সরকারি বেসরকারি হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশের (২৯) ওপর গত ১১ এপ্রিল রাতে হামলা করে দুর্বৃত্তরা। এর দুদিন পর ১৪ এপ্রিল সকালে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে রোগীর স্বজনদের হামলার শিকার হন ওই হাসপাতালের চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলু।

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
৩১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম...
৩৬ মিনিট আগে