সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুজন নিহত হন। নিহত অপর ব্যক্তি অটোচালক ছাত্তার মিয়া (৫২)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
পুলিশ জানায়, সকালে গোবিন্দগঞ্জগামী একটি মিনিবাসের সঙ্গে ছাতকের শিমুলতলাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাগল হাসান ও অটোচালক ঘটনাস্থলেই মারা যান।
ছাতক থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেশের একজন স্বনামধন্য শিল্পী, যাঁকে আমরা পাগল হাসান হিসেবেই জানি, তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ সময় সিএনজি অটোচালকও মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পাগল হাসান ‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ির ইঞ্জিন’সহ অসংখ্য গান রচনা করেছেন।

গত সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা জানান টিভি পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। জানান, তিনি আর সিঙ্গেল নন। এক দিনের ব্যবধানে টিভি পর্দার আরেক অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
আজ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে অনুষ্ঠানে গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক। উপস্থাপনা করবেন সংগীতশিল্পী লুইপা, প্রযোজনায় ইফতেখার মুনিম।
৪ ঘণ্টা আগে
তুরস্কে নির্মিত সিনেমা ও সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও তুর্কি সিরিজের রয়েছে বিশাল দর্শক। এবার বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।
৪ ঘণ্টা আগে
‘৪৭ রোনিন’খ্যাত হলিউড পরিচালক কার্ল রিনশকে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। গত ২৯ জুন নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক জেড এস র্যাকফ এই রায় দেন। কার্ল রিনশের বিরুদ্ধে অভিযোগ, ‘হোয়াইট হর্স’ বা ‘কনকোয়েস্ট’ নামের একটি সায়েন্স ফিকশন সিরিজ নির্মাণের জন্য নেটফ্লিক্সের কাছ থেকে
৪ ঘণ্টা আগে