
তুরস্কে নির্মিত সিনেমা ও সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও তুর্কি সিরিজের রয়েছে বিশাল দর্শক। এবার বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের যৌথ উদ্যোগে সিরিজটির বাংলা ডাবিং করা হয়েছে। বাংলায় নাম রাখা হয়েছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’।
গতকাল রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ সিরিজের ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, আগামী ২ আগস্ট থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভির পর্দায় এবং রাত ৯টায় বঙ্গতে দর্শকেরা উপভোগ করতে পারবে এই সিরিজ। সংবাদ সম্মেলনে সিরিজের বাংলা সংস্করণের ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়।
সিরিজটির মূল কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার এক অবিস্মরণীয় যাত্রা নিয়ে। মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই মহান সিপাহসালারের বীরত্বগাথা এই সিরিজে সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। তুরস্কে জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলা হয়েছে।
বঙ্গর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনকাহিনি দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, দুর্দান্ত অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজ বাংলাদেশের দর্শকদের দারুণভাবে এন্টারটেইন করবে।’
নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, ‘নাগরিক টিভি সব সময়ই দর্শকদের মানসম্মত ও রুচিশীল বিনোদন উপহার দিয়ে আসছে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একটি বিশ্বমানের প্রোডাকশন বাংলায় সম্প্রচারের মাধ্যমে আমরা সেই ধারা অব্যাহত রাখছি।’

গত সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা জানান টিভি পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। জানান, তিনি আর সিঙ্গেল নন। এক দিনের ব্যবধানে টিভি পর্দার আরেক অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
আজ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে অনুষ্ঠানে গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক। উপস্থাপনা করবেন সংগীতশিল্পী লুইপা, প্রযোজনায় ইফতেখার মুনিম।
২ ঘণ্টা আগে
‘৪৭ রোনিন’খ্যাত হলিউড পরিচালক কার্ল রিনশকে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। গত ২৯ জুন নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক জেড এস র্যাকফ এই রায় দেন। কার্ল রিনশের বিরুদ্ধে অভিযোগ, ‘হোয়াইট হর্স’ বা ‘কনকোয়েস্ট’ নামের একটি সায়েন্স ফিকশন সিরিজ নির্মাণের জন্য নেটফ্লিক্সের কাছ থেকে
২ ঘণ্টা আগে
চলে গেলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশের পাপেটশিল্পের এই পথিকৃতের প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শোক প্রকাশ করে জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, ‘শ্রদ্ধেয় মুস্তাফা মনোয়ার আমার মন্টু মামা।
১ দিন আগে