ছাতক

সুনামগঞ্জে শিশু ধর্ষণ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর
সুনামগঞ্জের ছাতকে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত ব্যক্তির নাম সাবুল মিয়া (৩৫)। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের বাসিন্দা।

ছাতকের জাউয়া বাজারে ইজারা নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইজারা নেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ এড়াতে আজ শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এই আদেশ জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না।

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান নিহত
সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন।

সুনামগঞ্জে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ
সুনামগঞ্জে নদী ও হাওর এলাকার পানি কমেছে। তবে এখনো তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, ধর্মপাশা, সুনামগঞ্জ পৌর এলাকার সড়ক ও ঘর-বাড়িতে পানি রয়েছে। বসতভিটা ক্ষতি হওয়ায় এখনো সুনামগঞ্জ সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে আছেন অন্তত ৫০টি পরিবার।












