গত সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা জানান টিভি পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। জানান, তিনি আর সিঙ্গেল নন। এক দিনের ব্যবধানে টিভি পর্দার আরেক অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একধিক ভিডিও ঘিরেই তৈরি হয়েছে কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন। ভিডিওগুলোতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্প করছেন, আবার কখনো একটি রেস্টুরেন্টে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন। দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওগুলো।
সময়-সুযোগ পেলেই দেশের বাইরে ঘুরতে যান কেয়া পায়েল। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর বিভিন্ন পোস্ট দেখে স্পষ্ট হয় অভিনেত্রী আছেন মালদ্বীপে। তাই ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ভক্তদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল।
শোনা যাচ্ছে, কেয়া পায়েলের সঙ্গে ভিডিওতে দেখা যাওয়া ওই যুবকের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা। খবর ছড়িয়েছে, শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাঁদের একসঙ্গে যুক্তরাজ্যে ঘুরতে দেখা গেছে, এমনকি দুজনের পরিবারের সদস্যরাও তাঁদের সম্পর্কের কথা জানেন। তবে এখনো প্রেমের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি কেয়া পায়েল।

এর আগে গত এপ্রিলে এক পডকাস্টে সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন কেয়া পায়েল। এক হলমালিকের ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে—জানতে চাইলে অভিনেত্রী স্পষ্ট করে কোনো উত্তর দেননি। হাসতে হাসতে বলেছিলেন, ‘হাসি দেখে বুঝে নেন’। এরপর জানিয়েছিলেন, বিয়ে যেহেতু এখনো করেননি তাই তিনি সিঙ্গেল, আর প্রেমের বিষয়টি লুকিয়ে সুন্দর। তবে শিগগির বিয়ে করার পরিকল্পনা করছেন বলে জানান তিনি। কেয়া মনে করেন, জীবনে একজন সঠিক মানুষের খুব প্রয়োজন। তাঁর ভাষ্য, ‘পরিবারের বাইরে একজন মানুষের জীবনে আরও একজন মানুষের খুব দরকার। দিনশেষে যার কাছে মন খুলে কথা বলতে পারবে। সেই মানুষটাকে পেয়ে গেলে জীবনে আর কিছুর প্রয়োজন পড়ে না। একটা সঠিক মানুষের খুব দরকার, যে দিনশেষে শুধু আমার থাকবে, সারা জীবন। এই কারণে আমার মনে হয় বিয়ে খুব জরুরি। আমি চাই দ্রুত বিয়েটা করে ফেলতে।’
সেই দ্রুত সময়টা কি চলে এসেছে কেয়া পায়েলের জীবনে? তিনি কি পরিচয় করিয়ে দেবেন মনের মানুষকে? কেয়া পায়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে মেসেজ সিন দেখালেও কোনো উত্তর দেননি কেয়া। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে কেয়া জানান, মালদ্বীপে বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছেন তিনি।

১৮ বছর পূর্তিতে নাটকের দল বটতলা তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে নাট্য প্রদর্শনী, আলোচনা সভা, সেমিনার, পাঠচক্র, স্মৃতিচারণ, গান, পাপেট থিয়েটারসহ নানা আয়োজন। আগামী ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন।
৪ ঘণ্টা আগে
১৯৬৪ সালের দাঙ্গার পর ভাগ্যান্বেষণে শরণার্থী হয়ে কলকাতা থেকে ঢাকায় আসেন রাজ্জাক। উদ্দেশ্য ছিল এ দেশের সিনেমায় অভিনয় করা। ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু তাঁর।
৭ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে মেঘদল ব্যান্ড গেয়েছিল ‘বনবিবি’। ২০২৩ সালে প্রকাশ পেয়েছিল গানটি। তিন বছর পর চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো গানের নতুন সুর নিয়ে কোক স্টুডিও বাংলায় ফিরল তারা। গতকাল রাতে প্রকাশ পেয়েছে মেঘদলের পরিবেশনায় ‘মুল্লুক’ শিরোনামের গানটি।
৮ ঘণ্টা আগে
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিসরীয় পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী গল্পটি এবার জীবন্ত হয়ে উঠবে ঢাকার মঞ্চে।
৯ ঘণ্টা আগে