আজ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে অনুষ্ঠানে গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক। উপস্থাপনা করবেন সংগীতশিল্পী লুইপা, প্রযোজনায় ইফতেখার মুনিম।
দুপুর ১২টা ৫ মিনিটে সানজিদা রহমানের উপস্থাপনায় বিশেষ তারকা কথনে উপস্থিত থাকবেন সৈয়দ আব্দুল হাদী। তাঁর সঙ্গে আরও থাকবেন গীতিকার রফিকুজ্জমান, সংগীতশিল্পী খুরশীদ আলম এবং আবিদা সুলতানা। অতিথিদের কথামালায় তারকা কথনে জানা যাবে সৈয়দ আব্দুল হাদীর নানা অজানা গল্প।
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজ নির্মিত আব্দুল হাদীর সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’। অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণা করেছেন তাঁর শৈশব, সংগীতজীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর প্রত্যাশা। একই সঙ্গে উঠে এসেছে তাঁর কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৭ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৮ ঘণ্টা আগে