নরসিংদীতে নালায় মাছ ধরার সময় গলায় কই আটকে মিয়াচাঁন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে ঝড়বৃষ্টির পর সদর উপজেলার বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে। মিয়াচাঁন (৪৮) বালুসাইর গ্রামের তারব আলীর ছেলে।
নিহতের স্বজনেরা জানান, বৈশাখী ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশের নালায় কই–সহ বিভিন্ন মাছ আসতে দেখে ধরতে যান মিয়াচাঁন। এ সময় একটি কই ধরেন। সঙ্গে রাখার মতো পাত্র না থাকায় মুখে কামড়ে ধরে রেখে আরও মাছ ধরার চেষ্টা করেন। অসাবধানতাবশত কই মাছটি মুখের ভেতর ঢুকে গলায় আটকে যায়।
শ্বাস বন্ধ হয়ে হাঁসফাঁস করতে থাকলে স্থানীয়রা টের পেয়ে তাঁকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাছ বের করতে না পেরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহিষাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ বলেন, গলায় মাছ আটকে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঝড়বৃষ্টির কারণে সরেজমিন খোঁজ নিতে পারিনি। তবে লোক পাঠিয়েছি, প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা বাজারের মসজিদ, হাসপাতাল ও পুকুরের জমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
১২ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরীতে অন্তত তিন জায়গায় ঝটিকা মিছিল হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ও দুপুরে নগরের জিইসি মোড়, ষোলশহর ২ নম্বর গেট এবং নিউমার্কেটের পলোগ্রাউন্ড এলাকায় এই মিছিল হয়।
২৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামের এক মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফ থানার মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে বিরোধে হানিফ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার রাজৈর গ্রামে আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নেয়।
১ ঘণ্টা আগে