
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা বাজারের মসজিদ, হাসপাতাল ও পুকুরের জমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা চৌরাস্তা মোড়ে স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমির দাগ-খতিয়ান ও প্রকৃত মালিকের নাম পরিবর্তন করে ২ একর ৮০ শতাংশ জমি জালিয়াতি করে আবদুল মান্নান নামের এক ব্যক্তি নিজের নামে নেওয়ার পাঁয়তারা করছেন। প্রকৃতপক্ষে ওই জমির মালিকের নাম নদীরাম কোচ ও তাঁর ছেলে বোচা কোচ। ওই জমিতে বড়চওনা বাজার জামে মসজিদ, বড়চওনা উপস্বাস্থ্য কেন্দ্র, পুকুর, বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
বক্তারা বলেন, আবদুল মান্নানের বাড়ি উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে। সম্প্রতি তিনি ঢাকার ভূমি রেকর্ড অফিসে রেকর্ড কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা প্রশাসককে বিবাদী করে মামলা করেছেন। মামলার কারণ উল্লেখ করা হয়েছে, জরিপের সময় ভুলক্রমে বর্তমান রেকর্ডে জমির মালিক হিসেবে তাঁর নামটি অন্তর্ভুক্ত হয়নি।
বক্তারা দাবি করেন, আবদুল মান্নানের দাবি মিথ্যা ও বানোয়াট। তিনি সত্য গোপন করে কাগজপত্র জালিয়াতি করে এই মামলার নাটক সাজিয়েছেন।
মানববন্ধনে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সরকার লাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম ছবুর রেজা, ইউপি সদস্য আশরাফ হোসেন, মিজানুর রহমান, আবদুল মজিদ প্রমুখ বক্তব্য দেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আবদুল মান্নান বলেন, ‘আমি কোনো ব্যক্তির নামে মামলা করিনি। আমি জেলা প্রশাসক ও বন বিভাগের নামে মামলা করেছি। আমি যদি আইনগতভাবে জমি পাই পাব, আর না পেলে কোনো দাবি নেই।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৭ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৩৬ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৩৮ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে