
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক প্রতিবন্ধীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে জামায়াতের এক সাবেক নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। গতকাল মঙ্গলবার বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আব্দুল হাই বলেন, ‘বিয়ের প্রলোভনে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।’
অভিযুক্ত নূরুল ইসলাম সাজল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি এবং জারুলিয়া বাজারের সাজল মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী এবং অভিযুক্ত নূরুল ইসলাম সাজল একই এলাকার বাসিন্দা। ওই নারী তাঁর স্বামী ও সন্তানের জন্য ওষুধ কিনতে অভিযুক্তের ফার্মেসিতে যেতেন। সেই সুবাদে নূরুল ইসলাম ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। বিষয়টি বাড়ির মুরব্বিদের জানালে নূরুল ইসলামকে তাঁরা বারণ করেন। তারপরও তিনি ওই নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, ৫ আগস্ট রাত ১২টার দিকে বিদ্যুৎ না থাকায় ভুক্তভোগী ঘরের জানালা খুলে ঘুমিয়ে পড়েন। এ সময় কৌশলে জানালা দিয়ে প্রবেশ করে তাঁকে জড়িয়ে ধরেন এবং জোর পূর্বক ধর্ষণ করেন নূরুল ইসলাম। এ সময় ওই নারীর চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন নূরুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন। পরে অভিযুক্ত ব্যক্তি মোবাইলে মিজান মিয়াকে কল দিলে তিনি অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে সঙ্গে নিয়ে নূরুলকে ছিনিয়ে নিয়ে যান।
মামলায় আরও বলা হয়, বিষয়টি জানাজানির পর বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময় নূরুল ও তাঁর সহযোগী মিজান ভুক্তভোগীর পরিবারকে বিচার সালিস কিংবা মামলা মোকদ্দমা না করতে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করতে থাকেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় ৬ আগস্ট চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর এক জরুরি সাংগঠনিক সভায় নূরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

এনসিপি নেতাকর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
৩ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
২৩ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ নামের আট বছরের এক শিশুকে খুঁটি ও চৌকির পায়ার সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে মফেজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২৪ মিনিট আগে