
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদসহ সব ধরনের অসামাজিক কার্যক্রমে বিরুদ্ধে ঈদের পরই সরকার কঠোর অবস্থানে থাকবে। এভাবেই একটা স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।
আজ বৃহস্পতিবার মাদারীপুরে কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, দেশের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক অবস্থান সৃষ্টি, বাজারদর নিয়ন্ত্রণ, দেশ থেকে সন্ত্রাস পরিহার করার অঙ্গীকার সরকারের আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এরপর সোয়া ৮টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রথম জামাতে নামাজ পড়ান জেলা জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হাবিবুল্লাহ। দ্বিতীয় নামাজ পড়ান পৌরসভা কমপ্লেক্স মসজিদের ইমাম আলহাজ মাওলানা রুহুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়োর হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান প্রমুখ।

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামের এক মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফ থানার মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে বিরোধে হানিফ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার রাজৈর গ্রামে আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নেয়।
১ ঘণ্টা আগে
নাটোরের লালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোধড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে বড়ুয়া কালু (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি টাম্বু বড়ুয়াসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী ও স্বজনেরা। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার রামু মৈত্রী বিহারসংলগ্ন মাঠে তাঁরা মানববন্ধন করেন।
২ ঘণ্টা আগে