
নরসিংদীর মাধবদীতে সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় আরও আটজন গুরুতর আহত হয়। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীর টাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাচ্ছিল মাইক্রোবাসটি। এ সময় মহাসড়কের মাধবদী এলাকায় পৌঁছালে নরসিংদী থেকে ঢাকাগামী প্রিমিয়ার সিমেন্টের কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
মো. কামরুজ্জামান আরও জানান, গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এদিকে, ঢাকা মেডিকেলে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া বলেন, ‘নরসিংদী থেকে গুরুতর আহত অবস্থায় আটজনকে ঢাকা মেডিকেলে আনা হলে ফালান নামে একজনকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে পুলিশ। আজ সোমবার দুপুরের দিকে আন্ধারীঝাড় ইউনিয়নের বামনের কুঠি এলাকা থেকে এ জাল জব্দ করা হয়। পুলিশ জানায়, বামনের কুঠির নুর নবীর (৩৫) বাড়িতে ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পাওয়া যায়। জব্দ করা জালের আনুমানিক...
১২ মিনিট আগে
খুলনায় গুম হওয়ার ৫ মাস পর মারুফ নামে এক ব্যক্তির পুতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে হরিণটানা থানার রেলব্রিজ ব্লু হোয়েল আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তাঁর স্ত্রী ফাল্গুনী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে তিন গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সোমবার সকালে এলাকাবাসী পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের তিন মাইল এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পানি নিষ্কাশনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
৩২ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় ভাড়া বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
৩৫ মিনিট আগে