
সৌদি আরবের নাগরিক আতি আল-মালিকি মক্কায় বসবাস করেন। সম্প্রতি তাঁর ছেলে আবদুল্লাহকে হত্যা করেছিলেন এক ব্যক্তি। এ ঘটনায় সৌদি বিচারব্যবস্থায় ওই হত্যাকারীর মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। কিন্তু দণ্ড কার্যকরের কয়েক দিন আগেই সেই খুনিকে ক্ষমা করে দিলেন আতি আল-মালিকি।
এ বিষয়ে আজ রোববার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ এপ্রিল মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল আবদুল্লাহর খুনি শাহর দিফাল্লাহ আল হারিথির। কিন্তু গতকাল শনিবার শবে কদর রাতে কোনো প্রতিদান ছাড়াই ওই খুনিকে ক্ষমা করে দিয়েছেন আবদুল্লাহর বাবা আতি আল-মালিকি।
মুসা আল-মালিকি নামে এক সৌদি নাগরিক আতি আল-মালিকির ‘ক্ষমা ঘোষণার’ মুহূর্তটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, রমজান মাসের পবিত্রতম রাতে হারিথিকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানাচ্ছেন দুঃখ ভারাক্রান্ত সন্তান হারানো বাবা। ঘোষণা শেষ হওয়া মাত্রই উপস্থিত অনেকে তাঁকে জড়িয়ে ধরে কপালে চুমু খান।
ক্ষমা ঘোষণার সময় আতি আল-মালিকির চারপাশে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন। তাঁরা মালিকির সিদ্ধান্তের প্রশংসা করছিলেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন।
মহিমান্বিত রাতের এই ঘটনাটি এখন সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সবাই আতি আল-মালিকির ক্ষমাকে অনেক বড় ঘটনা হিসেবে আখ্যায়িত করছেন।
সৌদি আরবে পরিকল্পিত হত্যার জন্য কেউ দোষী সাব্যস্ত হলে তাঁকে সাধারণত মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির স্বজনেরা চাইলে ক্ষতিপূরণ নিয়ে কিংবা ক্ষতিপূরণ ছাড়াই অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। বেশির ভাগ ক্ষমা ঘোষণার ক্ষেত্রেই ক্ষতিপূরণের বিষয়টি সম্পর্কিত থাকে। তবে কোনো প্রতিদান ছাড়াই ক্ষমা করে দিয়েছেন আতি আল-মালিকি। ধারণা করা হচ্ছে, ক্ষমা করে দেওয়ায় শিগগির মুক্তি পাবেন আবদুল্লাহর খুনি শাহর দিফাল্লাহ আল হারিথি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করবেন। হোয়াইট হাউসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে
ইরান কি শেষ পর্যন্ত ইসলামাবাদের শান্তি বৈঠকে যোগ দেবে? তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি সংক্ষিপ্ত শব্দবন্ধ—‘এখন পর্যন্ত’—পুরো বিষয়টিকে এক গভীর রহস্য ও নাটকীয়তার আবহে নিয়ে গেছে। মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত...দ্বিতীয় দফার আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই।’
৪ ঘণ্টা আগে
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিরোধিতার মুখে কট্টর ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আজ সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
৪ ঘণ্টা আগে
ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দি আটলান্টিকের বিরুদ্ধে ২৫ কোটি মার্কিন ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকা) মানহানি মামলা করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। আজ সোমবার ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তিনি এই মামলা করেন।
৫ ঘণ্টা আগে