শবে কদর

মর্যাদার রাত শবে কদর
আজ পবিত্র শবে কদর। পরম করুণাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদির জন্য এক বিশেষ উপহার এই রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারা দেশে পালিত হবে এই মহিমান্বিত রাত।

শবে কদরে যা করবেন, যা বর্জন করবেন
উম্মতে মুহাম্মদির স্বল্প হায়াতের ইবাদতের ঘাটতি পূরণে মহান আল্লাহর এক বিশেষ উপহার হলো লাইলাতুল কদর। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে বান্দা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুযোগ পায়। এই তাৎপর্যপূর্ণ রাতের ফজিলত পূর্ণমাত্রায় পেতে হলে আমাদের কিছু সুনির্দিষ্ট করণীয়...

শবে কদর: আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মহাসুযোগ
পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের সুবর্ণ সুযোগ নিয়ে আগমন করে। এই বরকতময় মাসের শেষ দশকে এমন একটি রাত রয়েছে, যা সমগ্র মানবজাতির জন্য অসীম কল্যাণ ও রহমত লাভের উৎস। সেই মহিমান্বিত রাতের নাম লাইলাতুল কদর। এই রাতে ইবাদত-বন্দেগি করা হাজার মাস ইবাদত করার চেয়েও অধিক সওয়াবের।

লাইলাতুল কদরে আল্লাহর নৈকট্য লাভের উপায়
আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে এক বরকতময় মাস—যাতে নাজিল হয়েছে মানবতার শ্রেষ্ঠ গাইড আল-কোরআন। এই মাসেরই এক নিভৃত কোণে লুকিয়ে আছে এমন এক রজনী, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই রজনীর গুরুত্ব বোঝাতে বলেন, ‘এ রাতেই প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়।’ (সুরা দুখান: ৪)











