
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহত আকবর আলী একাব্বর (৬০) উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্ৰামের মৃত হাবিবর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। ঘটনার সময় নিহতের স্ত্রী সাহেরা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন। আর অভিযুক্ত ছেলের নাম সাজেদুল ইসলামের (৩৫)।
নিহতের ভাতিজা আলতাফ হোসেন, বেদার উদ্দিন ও ওই গ্রামের ইউপি সদস্য মজিবর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, আকবর আলীর তিন ছেলে। এর মধ্যে সাজেদুল মানসিক ভারসাম্যহীন। চিকিৎসা করালেও সে সুস্থ হয়নি। এ কারণে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। মানসিকভাবে অসুস্থ হলেও সংসারের সব কাজকর্ম করতেন সাজেদুল।
ঘটনার দিন সকালে বাবা আকবর আলী তাঁকে খাওয়া সেরে ভুট্টাখেতে পানি দিতে বলেন। কিন্তু রান্না ঘরে গিয়ে ভাত না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। ধারালো ছুরি দিয়ে মা সাহেরা বেগমকে আঘাত করেন। স্ত্রীর চিৎকারে তাঁকে বাঁচাতে আকবর আলী এগিয়ে এলে সাজেদুল ওই ছুরি তার পেটে ঢুকিয়ে দেন। এতে মা বাবা দুজনেই গুরুতর আহত হয়ে পড়েন।
স্বামী-স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৪টার দিকে আকবর আলী মারা যান। আহত মা সাহেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে সাজেদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত চলছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬০ জন শিক্ষকের পদোন্নতির দাবি নিয়ে জটিল হচ্ছে পরিস্থিতি। পদোন্নতির দাবিতে আজ মঙ্গলবার কর্মবিরতি এবং দাবি মানা না হলে কাল বুধবার থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। গতকাল সোমবার এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা।
৩১ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া এবং কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল। অল্প কিছু অনিয়ম যেন পুরো বাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
রাত পোহালেই এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু এখন পর্যন্ত গাইবান্ধার পলাশবাড়ীতে প্রবেশপত্র না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন পরিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশ্বে শত শত যানবাহন আটকে পড়ে।
৩ ঘণ্টা আগে