
দামেস্কে ইসরায়েলের হামলায় সাতজন বিপ্লবী গার্ডের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকি আবারও দিয়েছে ইরান। আজ শনিবার ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি বলেছেন, তাঁর দেশের শত্রুরা এই হত্যাকাণ্ডের জন্য আফসোস করবে। প্রতিশোধমূলক হামলায় সর্বোচ্চ ক্ষয়ক্ষতির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সঠিক সময়ে সঠিক পরিকল্পনার সঙ্গে নির্ভুলভাবে হামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি। সর্বোচ্চ ক্ষয়ক্ষতির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতির মাত্রা এতই বেশি হবে যে শত্রুরা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আফসোস করবে।
ইসরায়েলের হামলায় নিহত কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদির প্রতি তেহরানের ইস্পাহানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয়। এতে হাজারো মানুষ জড়ো হন। সেখানে বক্তব্যে এসব বলেন সেনাপ্রধান বাঘেরি।
এই অনুষ্ঠানে আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি বলেন, এই ঘটনার মূল্য ইসরায়েলকে দিতে হবে। তিনি আরও বলেন, ইরানের সাহসী লোকজন অবশ্যই ইহুদিবাদী রাষ্ট্রকে শাস্তি দেবে।
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই শীর্ষ জেনারেলসহ ১১ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে।
এর জেরে ইসরায়েল তার প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে। সেই সঙ্গে জোরদার করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। হামলার ঝুঁকি থাকায় ২৮টি দেশে দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে ইসরায়েল।
ইসরায়েলের পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রও। ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়েছে বলে গতকাল শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইরানের হুমকি নিয়েও আলোচনা হয়। ওয়াশিংটন বলেছে, বাইডেন এ ব্যাপারে স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের হুমকির ব্যাপারে ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করবেন। হোয়াইট হাউসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
১৫ মিনিট আগে
ইরান কি শেষ পর্যন্ত ইসলামাবাদের শান্তি বৈঠকে যোগ দেবে? তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি সংক্ষিপ্ত শব্দবন্ধ—‘এখন পর্যন্ত’—পুরো বিষয়টিকে এক গভীর রহস্য ও নাটকীয়তার আবহে নিয়ে গেছে। মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত...দ্বিতীয় দফার আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই।’
৩৫ মিনিট আগে
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিরোধিতার মুখে কট্টর ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আজ সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
১ ঘণ্টা আগে
ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দি আটলান্টিকের বিরুদ্ধে ২৫ কোটি মার্কিন ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকা) মানহানি মামলা করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। আজ সোমবার ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তিনি এই মামলা করেন।
২ ঘণ্টা আগে