
মাগুরার মহম্মদপুরে অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষকের জমি দখল করে অবৈধ ইটভাটা করেছেন ওই গ্রামের এক প্রভাবশালী। এ বিষয়ে সরকারের বিভিন্ন অফিসে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগী।
তবে অভিযোগ স্বীকার করে অভিযুক্ত ইটভাটা মালিক উজ্জ্বল আজকের পত্রিকাকে বলেন, ‘ইটভাটার আওতায় তফসির উদ্দিনের ৪৩ শতক জমি রয়েছে। ইউএনও অফিস থেকে জমি ছেড়ে দিতে বলায় তার জমি ছেড়ে দিয়েছি।’ কিন্তু এলাকা ঘুরে দেখা গেছে, তফসির উদ্দিনের তিনটি জমিই উজ্জ্বল তাঁর ভাটার কাজে ব্যবহার করছেন।
জানা যায়, মাগুরার মহম্মদপুরের দীঘা ইউনিয়নের ভাটরা গ্রামের মো. তফসির উদ্দিন (৭০) উপজেলার নাগড়িপাড়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন ২৬ বছর। অবসরে এসেছেন ১০ বছর আগে। দীঘা ইউনয়নে তিন ফসলি জমিতে অবৈধ ইটভাটা গড়ে তুলেছেন নাগড়া গ্রামের বাসিন্দা মো. উজ্জ্বল মোল্যা।
ইটভাটার শুরু থেকে বিভিন্নজনের জমি লিজ নিলেও জোর করে ওই শিক্ষকের ৪৩ শতাংশ জমি দখল করে করেন তিনি। এ নিয়ে স্থানীয় দীঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকন মিয়া সালিস বৈঠক করেও জমি উদ্ধার করে তফসির উদ্দিনকে বুঝিয়ে দিতে পারেননি।
অপর দিকে তফসির উদ্দিনের সংসার চলছে আহারে-অর্ধাহারে। উপায়ান্ত না পেয়ে তফসির উদ্দিন ধরনা দেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে। প্রশাসনের পক্ষ থেকেও জমি ছেড়ে দেওয়ার জন্য উজ্জ্বলকে জানালেও সে তাঁর ইটভাটা চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী তফসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার চার সন্তান অনার্স-মাস্টার্সে লেখাপড়া করে। তাদের খরচ, সংসার খরচ দিতে গিয়ে আমি পথে বসে গেছি। এর মধ্যে উজ্জ্বল আমার ৪৩ শতক জমি জোর করে দখল করে রেখেছে। জমি ছেড়ে দিতে বললে, সে আমার সঙ্গে সন্ত্রাসী আচরণ করে। আমি ইউএনও অফিস, থানা ও কৃষি অফিসে আবেদন করেছি। তারা উজ্জ্বলকে জমি ছেড়ে দিতে বললেও সে জমি ছেড়ে দেয়নি।’
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম। উজ্জ্বল মোল্যা জমি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদি জমি ছেড়ে না দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।’

চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে ১৪টিতে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। স্বাভাবিকভাবেই চট্টগ্রামের চার-পাঁচজন মন্ত্রিসভায় স্থান পাবেন বলে আশা করেছিলেন এলাকার মানুষ; কিন্তু তা হয়নি। চট্টগ্রাম থেকে এবার মাত্র দুজনকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
বিএনপি সরকারের মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। তবে গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর খুলনার কেউ মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় বিএনপির নেতা-কর্মীরা হতাশ। তাঁরা বলছেন, বিভাগীয় শহর ও বন্দরনগরী হিসেবে খুলনাকে আলাদাভাবে মূল্যায়ন করা উচিত ছিল।
৫ ঘণ্টা আগে
নির্ধারিত সময়ের এক দিন পর অর্থাৎ ২১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হতে পারে। এমন তথ্য জানিয়েছে বইমেলা স্ট্যান্ডিং কমিটির সূত্র। সাধারণত সরকারপ্রধান বইমেলা উদ্বোধন করে থাকেন। সময়সূচি সমন্বয়ের কারণেই এক দিন পিছিয়ে মেলা শুরু হতে পারে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এবার জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে বিএনপি। এসব মামলায় ২৪৪ জনের নাম উল্লেখসহ হাজারের অধিক আসামি করা হয়েছে। অভিযোগ দুটি ১০ ফেব্রুয়ারি আদালতে দাখিল করা হলে
১১ ঘণ্টা আগে