
সিলেটে ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে। রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে তাৎক্ষণিক কোনো দুর্ঘটনার খবর জানা যায়নি।
তবে বড় আকারের শিলার আঘাতে অনেকের টিনের চালা ভেঙে গেছে। কারও টিন ভেঙে শিলা ঘরে পড়েছে। রাস্তায় থাকা অনেক গাড়ির গ্লাস ভেঙে গেছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে এই শিলাবৃষ্টি ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন মানুষ। এখনো বৃষ্টিপাত চলছে।
এর আগে সিলেটে এ রকম শিলাবৃষ্টি দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করছেন।
এম এ হক নামে একজন ফেসবুকে লিখেছেন, এলাকার প্রায় ৮০ শতাংশ ঘরের টিনের চালের ওপরের প্রায় সব টিন শেষ! এলাকার টিনের ঘরে একটি টিনও ভালো নাই। এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষের মতো পরিবার আছে, যাদের অনেকেরই টিন লাগানোর মতো সামর্থ্য নাই। মানবিক যারা আছেন, সবাই যার যার নিজ নিজ অবস্থান থেকে দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
সাগর আহমদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘এমন শিলাবৃষ্টি আমার জীবনেও দেখি নাই। বৃষ্টির কিছুক্ষণ পূর্বে বাসায় ফিরে আসায় অনেকটা জানে বেঁচে গেছি। আল্লাহ এমন গজব থেকে আমাদের রক্ষা করুন!’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২–এর উপ–বিভাগীয় প্রকৌশলী নূর মোহাম্মদ তারেক বলেন, ‘আমাদের সব ফিডার বন্ধ আছে। দিন না হলে ক্ষয়ক্ষতি হয়েছে কি না বলা যাচ্ছে না।’
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, সিলেটে এখনো পর্যন্ত শিলাবৃষ্টিতে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেটের আবহাওয়া অফিসে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।

পাবনা জেনারেল হাসপাতালের ম্যানহোল থেকে মানুষের মাথার খুলি ও বুকের পাঁজরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে হাসপাতালের পেছনের একটি ম্যানহোল থেকে এগুলো উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেলের অভিযোগে করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় জামিন পেয়েছেন ছাত্রশিবিরের সাবেক নেতা ও কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই জামিন মঞ্জুর করেন।
৬ মিনিট আগে
কক্সবাজারে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন প্রতিরোধ আইনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব, সদ্য বদলি হওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে ফরিদপুরে অন্তত ৮০টি পরিবারের কাছ থেকে টাকা নিয়ে জাল ভিসা দিয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ উঠেছে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে। চক্রটি প্রতিটি পরিবারের কাছ থেকে ৮ থেকে ১২ লাখ করে টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। বর্তমানে ওই চক্রের প্রধান
১ ঘণ্টা আগে