
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফুয়াদ আল খতিবের (২২) আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর পরিবারের স্বজনেরা ও এলাকাবাসী। মৃত্যুর আসল কারণও জানতে চেয়েছেন তাঁরা।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজিবপুর পারিবারিক গোরস্থানে ফুয়াদকে দাফন করা হয়। এর আগে, গতকাল রোববার দুপুর ৩টার দিকে তাঁর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফুয়াদ আল খতিব পশ্চিম রাজিবপুর গ্রামের মাওলানা মো. আমিনুল ইসলাম সাজুর ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষে একা থাকতেন। তাঁর মাস্টার্সের পরীক্ষা চলছে বলেও জানা যায়।
জানাজা শেষে তাঁর বাবা মো. আমিনুল ইসলাম সাজু বলেন, ‘আমার ভবিষ্যৎ শেষ। পরিবারের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সে ছিল মেধাবী। এ পরিবারের ভরসাস্থল ছিল সে। তার আকস্মিক এ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার ছেলেকে আর ফিরে পাব না জানি। তবে কী কারণে মারা গেল, সেটি জানতে চাই।’
ফুয়াদের মা মোছা. ফাতেমা বেগম বলেন, ‘আমার ছেলে পরীক্ষা দেওয়ার জন্য শুক্রবার বাড়ি এসেছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিয়ে পরদিন শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ফিরে যায়।’
হঠাৎ মৃত্যুর খবর শুনে আঁতকে ওঠে শরীর। এই বলেই হাউমাউ করে কেঁদে ফেলেন ফুয়াদের মা।
ফুয়াদের চাচা মো. রুহুল আমিন বলেন, ‘ভাতিজার আকস্মিক মৃত্যুতে আমরা অবাক ও শোকাহত। সম্পূর্ণ সুস্থ ছেলে গত শনিবার বাড়ি থেকে রাজশাহী গিয়েছে। পর দিন মৃত্যুর খবর এল। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।’ মৃত্যুর প্রকৃত কারণও জানতে চেয়েছেন তিনি।
ফুয়াদের কয়েকজন বন্ধু বলেন, ফুয়াদ অত্যন্ত ভদ্র, নরম ও শান্ত স্বভাবের ছিলেন। তার মধ্যে কখনো কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। সে আত্মহত্যা করার মতো ছেলেও না।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফুয়াদ গ্রামের বাড়ি যান। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে তিনি তাঁর কক্ষে প্রবেশ করেন। গতকাল রোববার দুপুর ৩টা পর্যন্ত তাঁর সহপাঠীরা তাঁকে মোবাইল ফোনে না পেয়ে তাঁর কক্ষে আসেন। তাঁরা বিছানায় তাঁকে অচেতন অবস্থায় পড়ে দেখতে পান। পরে হল প্রশাসনের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীরা জানিয়েছিল, ফুয়াদের মুখ দিয়ে রক্ত বের হয়েছিল এবং বুকের ওপর থেকে মুখ পর্যন্ত নীল হয়েছিল।

একদিকে লোডশেডিং অন্যদিকে গ্যাস-সংকট—এভাবেই ভুগছে বন্দরনগরী চট্টগ্রামে শিল্পকারখানা। গ্যাস কিংবা বিদ্যুৎ না পেয়ে কারখানা বন্ধ হয়ে যায়নি; তবে কোনো কোনো কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কারখানামালিকেরা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সব ক্ষেত্রে সমস্যা....
৩১ মিনিট আগে
সাম্প্রতিক সময়ে দেশীয় গ্যাসের প্রমাণিত মজুত ও উৎপাদন ক্রমেই কমেছে। সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে কোনো কারণে আমদানি করা গ্যাস সরবরাহ হ্রাস পেলে বাসাবাড়ি, বিদ্যুৎকেন্দ্র, কলকারখানা ও গ্যাসচালিত যানচালকদের মধ্যে হাহাকার পড়ে। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে স্বল্প সময়ের মধ্যে চীনের সহায়তায়...
১ ঘণ্টা আগে
খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৬ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে