
ছোট পর্দার অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে তাঁকে আটকের কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন।
তবে তাঁকে কোথা থেকে এবং কখন আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা বলেন, ‘অভিনেত্রী হোমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়।’
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা প্রাণ রায় বলেন, ‘উরফি জিয়া (জিয়াউদ্দিন রুফি) নামে হিমুর এক বন্ধু বেলা ৩টার দিকে তাঁর বাসায় যান। পরে উরফি জিয়া (বন্ধু), মিহির (মেকআপ আর্টিস্ট) এবং ওই বাড়ির দারোয়ান তিনজন মিলে হিমুকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে উরফি জিয়া সেখান থেকে চলে যান। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিমুর মোবাইল ফোনটাও পাওয়া যাচ্ছে না।’
অভিনেতা রওনক হাসান বলেন, ‘হিমুর মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যাই। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।’
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা, এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসলটা জানা যাবে।
আরও পড়ুন—

গ্রেপ্তার এড়াতে মোতালেব হাসপাতালের দ্বিতীয় তলা থেকে মাটিতে লাফ দেন। সেখানে থাকা পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাঁকে ধরে ফেলেন। পরে মোতালেবকে হাসপাতালে রেখে পুলিশ চলে যায়।
১৪ মিনিট আগে
নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু তাঁর সংসদ সদস্যপদ শূন্য ঘোষণার বিষয়ে স্পিকার বা কমিশনকে কিছু বলেনি জামায়াত। এই অবস্থায় স্পিকার যদি নির্বাচন
২৪ মিনিট আগে
ঢাকার ধোলাইপাড় এলাকায় ভাড়া বাসায় থাকত জিকিরুল ওরফে জুয়েল মৃধা দম্পতি। গত বৃহস্পতিবার গভীর রাতে জিকিরুল ওরফে জুয়েল মৃধা তাঁর স্ত্রী মোসা. ইয়ানুর বেগমকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। হত্যার পর থেকে ইয়ানুরের স্বামী জিকিরুল ওরফে জুয়েল মৃধা পলাতক।
৩৬ মিনিট আগে
আগামী ১ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
৪২ মিনিট আগে