
জামালপুরের ইসলামপুর থানা-পুলিশের বিরুদ্ধে চুরির ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার পরও আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। আইনগত ব্যবস্থা না নেওয়ার সুযোগে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ওই মামলায় মো. সাইম ও জাকিরুল ইসলাম নামে দুজন জামালপুর আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন নিয়েছেন। এর আগে গতকাল সোমবার একই মামলায় তদন্ত ছাড়াই শহিদুর রহমান বিসু নামে এক ভুক্তভোগীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় পুলিশের কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট দিবাগত গভীর রাতে উপজেলার বেলগাছা ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার বাসিন্দা শেখ ফরিদের মালিকানাধীন একটি মুরগির খামার থেকে আটটি বৈদ্যুতিক সিলিং ফ্যান ও চারটি বৈদ্যুতিক বাল্ব চুরি হয়। খামারের ভেতরে পড়ে থাকা একটি বাটন মোবাইল ফোন ও একটি কোর্ট ফাইলের সূত্র ধরে মধ্য বেলগাছা এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে মো. মোতালেবকে চুরির ঘটনায় জড়িত বলে শনাক্ত করা হয়।
পরদিন ৩১ আগস্ট সকালে চুরির বিষয়ে শেখ ফরিদসহ তাঁর লোকজন মোতালেবের বাড়িতে খোঁজ নিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই দিন দুপুরে চুরির ঘটনায় শেখ ফরিদ বাদী হয়ে মোতালেবকে আসামি করে গুঠাইল পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দেন। এ সময় অভিযোগটি ইসলামপুর থানায় দেওয়ার পরামর্শ দেন তদন্তকেন্দ্রের পুলিশ। পরে শেখ ফরিদ অভিযোগটি থানায় জমা দেন।
২ সেপ্টেম্বর দুপুরে একই এলাকার বরকত আলীর ঘর থেকে চুরি যাওয়া একটি বৈদ্যুতিক ফ্যান উদ্ধার করে গুঠাইল তদন্তকেন্দ্রের পুলিশ। এর পর মোতালেব হাসপাতালে ভর্তি হন বলে অভিযোগ করেন শেখ ফরিদ।
খবর পেয়ে ওই দিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোতালেবকে আটক করতে যান গুঠাইল তদন্তকেন্দ্রের পুলিশ। গ্রেপ্তার এড়াতে মোতালেব হাসপাতালের দ্বিতীয় তলা থেকে মাটিতে লাফ দেন। সেখানে থাকা পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাঁকে ধরে ফেলেন। পরে মোতালেবকে হাসপাতালে রেখে পুলিশ চলে যায়।
১৩ সেপ্টেম্বর মোতালেব বাদী হয়ে শেখ ফরিদ, তাঁর বড় ভাই শহিদুর রহমান বিসুসহ পাঁচজনকে আসামি করে মারধর ও চুরির অভিযোগে জামালপুর আদালতে আবেদন করেন। সংশ্লিষ্ট বিচারক আবেদনটি আমলে নিয়ে এফআইআর করার জন্য ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন। গত শনিবার ওই আবেদনটি মামলা হিসেবে এফআইআর করেন ওসি।
ভুক্তভোগী শেখ ফরিদ বলেন, ‘চুরি হওয়া সিলিং ফ্যান উদ্ধারের পর অভিযুক্ত মোতালেবকে গ্রেপ্তার করতে পুলিশ হাসপাতালে গিয়েছিল। গ্রেপ্তার এড়াতে মোতালেব হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন। চুরির ঘটনায় আমরা অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয়নি। উল্টো গ্রেপ্তার এড়াতে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে আহত হওয়ার ঘটনাকে পুঁজি করে আমাদের বিরুদ্ধেই চুরি ও মারধরের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় তদন্ত ছাড়াই আমার ভাই বিসুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ আদালতে হাজির হয়ে আরও দুজন জামিন নিয়েছেন।’
মামলার বাদী মোতালেব বলেন, ‘আসামিদের ভয়ে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছি। সত্য ঘটনা অবলম্বনেই মামলা করেছি।’
গুঠাইল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) ও উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন, ‘চুরি হওয়া একটি ফ্যান উদ্ধার করেছি। পুলিশ দেখে অভিযুক্ত মোতালেব হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে রেখে চলে এসেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।’
মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘তদন্তের পরই এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদীর বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে, সেটা আমার তদন্তের বিষয় নয়।’
তবে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘তদন্ত শেষে কেউ নির্দোষ প্রমাণিত হলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এ ক্ষেত্রে কেউ গ্রেপ্তার হলেও সমস্যা নেই।’
বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রফিকুল ইসলাম তুলা বলেন, ‘আমি ঢাকায় বসবাস করি। প্রতিহিংসার কারণে আমাকে মিথ্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। এটা অন্যায়।’

গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আলাদা স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। পেশায় তিনি একজন ব্যাংক কর্মকর্তা। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে আজমুলকে মারধরে অংশ নেওয়া
৩২ মিনিট আগে
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের শাস্তি এবং চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের কর্মসূচিতে কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচি পালন করেন তাঁরা। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
১ ঘণ্টা আগে
নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু তাঁর সংসদ সদস্যপদ শূন্য ঘোষণার বিষয়ে স্পিকার বা কমিশনকে কিছু বলেনি জামায়াত। এই অবস্থায় স্পিকার যদি নির্বাচন
১ ঘণ্টা আগে