
ঢাকার ধোলাইপাড় এলাকায় ভাড়া বাসায় থাকত জিকিরুল ওরফে জুয়েল মৃধা দম্পতি। গত বৃহস্পতিবার গভীর রাতে জিকিরুল ওরফে জুয়েল মৃধা তাঁর স্ত্রী মোসা. ইয়ানুর বেগমকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। হত্যার পর থেকে ইয়ানুরের স্বামী জিকিরুল ওরফে জুয়েল মৃধা পলাতক।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকার ধোলাই পাড় এলাকায় ভাড়া বাসায় এ হত্যার ঘটনা ঘটে। কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ এ তথ্য নিশ্চিত করেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, পটুয়াখালী দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফোরকান মৃধার ছেলে মো. জিকিরুল ওরফে জুয়েল মৃধা ৪-৫ মাস আগে গলাচিপা উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের ২ নম্বর গুয়াবাড়িয়া ওয়ার্ডের হানিফ হাওলাদারের মেয়ে ইয়ানুরের সঙ্গে বিয়ে হয়। বিয়ে পর থেকে ঢাকার ধোলাইপাড় এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানুর বেগমকে কুপিয়ে গলা কটে হত্যা করা হয়। এই সংবাদ পেয়ে কদমতলি থানা-পুলিশ ইয়ানুরের ক্ষতবিক্ষত গলাকাটা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই সময় ইয়ানুরের মরদেহ ছাড়া কাউকে পাওয়া যায়নি।
ওই ঘটনাকে কেন্দ্র করে ইয়ানুরের পরিবার সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার আলীপুর ইউনিয়নের বি বি রায় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইয়ানুরের হত্যাকারী তাঁর স্বামীর মো. জিকিরুল ওরফে জুয়েল মৃধার ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা জিকিরুল ওরফে জুয়েল মৃধার বসতঘর পুরিয়ে দেয়।
ইয়ানুরের বাবা মো. হানিফ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পশ্চিম আকীপুর গ্রামের ফোরকান মৃধার ছেলে সঙ্গে আমার মেয়ে ইয়ানুরের বিয়ে হওয়ার পর থেকে ঢাকার ধোলাইপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। বিয়ের পর থেকে তাদের তেমন বনিবনা ছিল না। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে আমার মেয়েকে জুয়েল মৃধা কুপিয়ে গলা কেটে হত্যা করে। পরে কদমতলি থানা-পুলিশ আমার মেয়ের ক্ষতবিক্ষত গলা কাটা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ওই দিন বিকেলে আমার মেয়ের মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়।

হানিফ হাওলাদার আরও বলেন, কদমতলি থানায় জুয়েল মৃধার নামে হত্যা মামলা করেছি। এখন পর্যন্ত আমার মেয়ের হত্যাকারী জুয়েলকে গ্রেপ্তার না করায় আজ (সোমবার) দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের বিবি রায় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে জুয়েল মৃধার বাবার বসতঘর পোড়ানোর বিষয় জনতে চাইলে হানিফ বলেন, মানববন্ধনে আসা লোকজন ঘর পোড়ায়নি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। মানববন্ধন শেষে আমরা চলে আসি।
জুয়েল মৃধার এক আত্মীয় আজকের পত্রিকাকে জানান, জুয়েল ৪-৫ মাস আগে প্রেম করে বিয়ে করেন। বিয়ের বিষয়ে ওর পরিবারের কেউ জানে না। ওই মেয়ে খুন হওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে তার পরিবারের লোকজন জুয়েলের বাবা-মায়ের গরু-বাছুর নিয়ে যায়। আজ (সোমবার) সকালে মানববন্ধন করে বসতঘর পুড়িয়ে দেয়। জুয়েল অপরাধ করে থাকলে ওর বিচার হবে। ওর বৃদ্ধ বাবা-মায়ের বসতঘর পোড়ানো ঠিক হয়নি।
কদমতলি থানার ওসি আশরাফের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে ইয়ানুরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ইয়ানুরের স্বামীর জুয়েল মৃধার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানববন্ধন শেষে জুয়েল মৃধার ঘর পোড়ানোর বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইয়ানুর বেগমের হত্যার ঘটনার বিষয় বিভিন্ন মাধ্যমে জানতে পারি। আজ (সোমবার) মানববন্ধন ও ঘর পোড়ানোর বিষয় শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘর পোড়ানোর বিষয় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। পেশায় তিনি একজন ব্যাংক কর্মকর্তা। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে আজমুলকে মারধরে অংশ নেওয়া
৮ মিনিট আগে
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের শাস্তি এবং চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের কর্মসূচিতে কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচি পালন করেন তাঁরা। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
২১ মিনিট আগে
গ্রেপ্তার এড়াতে মোতালেব হাসপাতালের দ্বিতীয় তলা থেকে মাটিতে লাফ দেন। সেখানে থাকা পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাঁকে ধরে ফেলেন। পরে মোতালেবকে হাসপাতালে রেখে পুলিশ চলে যায়।
৩৯ মিনিট আগে
নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু তাঁর সংসদ সদস্যপদ শূন্য ঘোষণার বিষয়ে স্পিকার বা কমিশনকে কিছু বলেনি জামায়াত। এই অবস্থায় স্পিকার যদি নির্বাচন
১ ঘণ্টা আগে