
ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রুমে ঝুলছিল হোমায়রা হিমু। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
আজ বৃহস্পতিবার উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং সড়কের হিমুর নিজ বাসায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা বলেন, ‘অভিনেত্রী হোমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে তাঁর স্বজনেরা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বর্তমানে উত্তরা আধুনিক কলেজ হাসপাতালে রাখা আছে।’
এসি জ্যোতির্ময় সাহা বলেন, ‘তাৎক্ষণিকভাবে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।’
হোমায়রা হিমুর মৃত্যু প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘হিমুর ছোট বোন ও বয়ফ্রেন্ড তাঁকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পুলিশকে খবর দিলে হিমুর বয়ফ্রেন্ড পালিয়ে যান। সঙ্গে করে হিমুর মোবাইল ফোনটিও নিয়ে যান।’
অভিনেত্রী হোমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্যদলের হয়ে তিনি অভিনয় করেন।

বলিউড তারকা আমির খান ঘোষণা করেছেন আগামী ৫ জুলাই তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। মুম্বাইয়ে নিজের বাসভবনে অত্যন্ত ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
৪২ মিনিট আগে
আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। চলচ্চিত্রশিল্পীরা আগামী দুই বছরের জন্য বেছে নেবেন তাঁদের নেতাদের। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জুমার নামাজের জন্য দুপুরে থাকবে এক ঘণ্টার বিরতি। এবার নির্বাচনে তারকাদের উপস্থিতি কম হলেও উত্তাপ আছে আগের..
৩ ঘণ্টা আগে
প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের ‘মেঘ’ গানটি। বিশেষ করে এই গানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা ব্যবহার করে বিতর্কের মুখে পড়েছেন গানের সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। তিনি কবিগুরুর বিখ্যাত এই কবিতার অবমাননা করেছেন বলেও মনে করছেন অনেকে।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে