
বরিশালের মুলাদীতে নদী থেকে অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
এটিএম খালেকুজ্জামান (৪৬) ঢাকার সূত্রাপুর থানার ধীরেন্দ্রনাথ লেন এলাকায় বসবাস করতেন। গত ২৪ অক্টোবর খুলনায় এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে মুলাদী থানা-পুলিশ।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘আজ সোমবার দুপুরে জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। বেলা ২টার দিকে নাজিরপুর নৌপুলিশ ও থানা-পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়। পরে সূত্রপুর থানা পুলিশ নিহতের স্বজনদের বাসায় সংবাদ দেন। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় খালেকুজ্জামানের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটিএম খালেকুজ্জামান লঞ্চ যোগে কোথাও যাচ্ছিলেন। দুর্ঘটনা বশতঃ লঞ্চ থেকে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এটিএম খালেকুজ্জামান কোনো কাজ করতে না এবং পরিবারের লোকজনের সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিলো না তার। গত ২৪ অক্টোবর সকালে খুলনায় আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন খালেকুজ্জামান। এর পর তার মা কিংবা পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করেননি।
গত ২৬ অক্টোবর খালেকুজ্জামানের মা মোবাইল ফোনে তাকে কল দেন কিন্তু তিনি কলটি কেটে দিয়েছিলেন। এর পর থেকে মোবাইল ফোনটি বন্ধ ছিলো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কুমিল্লার দাউদকান্দিতে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত মকবুল হোসেন (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
২ মিনিট আগে
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওঁরাও সম্প্রদায়ের মানুষ বিকাশ খা খা। সংসারে আটজনের ভার তাঁর ওপর। চাষের জন্য নিজের কোনো জমি নেই। এক জোড়া মহিষ ছিল, তা দিয়ে অন্যের জমিতে চাষ করে সংসার চালান। একটি মহিষ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিত্যক্ত কূপে পড়ে মারা গেছে। এখন সংসার কীভাবে চলবে, সেই চিন্তা করে কূল পাচ্ছেন
৫ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চার গ্রামে বিএনআর নামের হাইব্রিড ধান আবাদ করে বিপাকে পড়েছেন প্রায় অর্ধশত কৃষক। প্রায় ৭০ একর জমিতে ধানগাছে শিষ না আসা ও চিটা ধান হওয়ায় লাখ লাখ টাকার ক্ষতির মুখে তাঁরা। কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কোম্পানি ও কৃষি বিভাগ।
৯ মিনিট আগে
নগরের আতুরার ডিপো এলাকায় প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা দি এশিয়াটিক কটন মিলস অ্যান্ড লিমিটেড নামে একটি কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা। আজ রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা...
৪০ মিনিট আগে