
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন জীবন মিয়াসহ (৪০) তাঁর পরিবারের চার সদস্য। তাদের ঢাকা মেডিকেলে কলেজের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। সপরিবারে বেঁচে যাওয়ায় তিনি বলেন, ‘জীবন বাঁচছে এটাই সবচেয়ে বড়। এটারে ধন্য মনে করি।’
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় জীবন মিয়ার। তিনি জানান, কিশোরগঞ্জের সদর উপজেলায় তার বাড়ি। পেশায় একজন কৃষক। তাঁর স্ত্রী খাদিজা নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সপরিবারে এগারসিন্দু ট্রেনে করে কিশোরগঞ্জের কচিহাটা থেকে নরসিংদী হয়ে নারায়ণগঞ্জে ফিরছিলেন তাঁরা।
সোমবার বিকেলে ভৈরবের জগন্নাথপুর রেলক্রসিংয়ে এগারসিন্দুর শেষের দু-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ১৭ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছেন। জীবন মিয়ার পরিবার ট্রেনটির তিন নম্বর বগিতে ছিলেন।
জীবন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘যে অবস্থা ভাই বলার মতো না। জীবন বাঁচছে এটাই সবচেয়ে বড়। এটারে ধন্য মনে করি। নিজের জীবন বাঁচছে এটারে ধন্য মনে করি।’
জীবন মিয়ার পরিবারের অন্য সদস্যদের মধ্যে স্ত্রী খাদিজা আক্তার (৩৫) পায়ে ব্যথা পেয়েছেন, মেয়ে তন্নিমার (১৫) কপাল কেটে গেছে, ছেলে সোয়াদের (৮) গাল কেটে গেছে, তার অবস্থা সংকটাপন্ন। আরেক ছেলে জিহাদ (১০) সুস্থ রয়েছে।
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত জীবনের পরিবারের চার সদস্যসহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন মোট পাঁচজন।
সর্বশেষ গুরুতর আহত আবুল কাশেমকে (৫৫) ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাঁর ছেলে নুরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। ঢাকার ভাটারা নুরেরচালা এলাকায় তাঁর বাবা ভাঙ্গারি মালের ব্যবসা করেন। ট্রেন দুর্ঘটনায় তার বাবার দুই পায়ে গুরুতর আঘাত লেগেছে।
ভৈরবের দুর্ঘটনাস্থল থেকে সোমবার রাত সাড়ে ৭টা থেকে অ্যাম্বুলেন্স করে আহতদের ঢাকা মেডিকেলে আনা হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন। তার নাক দিয়ে রক্ত ঝরছে।’

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় নতুন মাধ্যম হিসেবে মনোরেল চালুর প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। এখন কোন কোন রুটে মনোরেল করলে সবচেয়ে বেশি যাত্রীকে সেবা দেওয়া যাবে এবং অর্থনৈতিক ও কারিগরি দিক থেকে প্রকল্পটি বাস্তবসম্মত হবে, তা যাচাই করতে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
৫ ঘণ্টা আগে
হাওরে বোরো ধানের ফলন কমেছে, কমেছে দামও। কিন্তু সবচেয়ে বড় সংকট—ধান কেনার মতো ক্রেতা নেই। উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকেরা। সরকার-নির্ধারিত দামে গুদামে ধান বিক্রির জটিলতা আর খোলাবাজারে ক্রেতাসংকটে দেনা-দায় ও সংসারের খরচ মেটাতে ফড়িয়াদের পিছু ছুটছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
ভবনের মালিক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নাম গোধূলি মার্কেট। চারতলা ভবনের প্রতি তলায় আয়তন ২৩ হাজার ৬৪৩ বর্গফুট। এর মধ্যে চারতলায় ৪ হাজার ৫২৪ বর্গফুট দখল করে ফ্ল্যাট বানিয়েছেন রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ী শফিকুল আউয়াল খান। শুধু তা-ই নয়, ভবনটির দোতলায় ১৫৭টি দোকানের স্থান দখল করে বানিয়েছেন ফার্নিচ
৫ ঘণ্টা আগে
বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
৭ ঘণ্টা আগে