
চলতি ২০২৩–২৪ অর্থবছরে সরকার মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু চলতি অর্থবছরের প্রথম তিন মাসে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৪ শতাংশের মধ্যে রয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশে। এর মধ্যে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১২ দশমিক ৩৭ শতাংশ।
আজ মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
বিবিএসের তথ্যে দেখা যায়, গত সেপ্টেম্বরে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৩ শতাংশ। এর অর্থ হলো গত বছরের একই সময় যে পণ্য ১০০ টাকায় কিনতে হয়েছিল, এ বছরের সেপ্টেম্বরে তা কিনতে হয়েছে ১০৯ টাকা ৬৩ পয়সায়। আবার গত বছর একই সময়ে যে খাদ্যপণ্য কিনতে হয়েছিল ১০০ টাকায় এ বছর সেপ্টেম্বরে তা কিনতে হয়েছে ১১২ টাকা ৩৭ পয়সায়।
বাংলাদেশের মূল্যস্ফীতি দুর্বল মুদ্রানীতির কারণে আরও বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার চারটি কারণ চিহ্নিত করেছে। সংস্থাটির মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মূল কারণগুলো হলো—অভ্যন্তরীণ জ্বালানির মূল্য বেড়ে যাওয়া, দুর্বল মুদ্রানীতি, টাকার অবমূল্যায়ন ও বৈদেশিক মুদ্রা কমে যাওয়ায় আমদানি কমে যাওয়া।
বিশ্বে এ মুহূর্তে যে কয়টি দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। দক্ষিণ এশিয়ার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলদের মধ্যে প্রথম কাতারে শ্রীলঙ্কা। এক বছর আগেও যে দেশে মূল্যস্ফীতি ৬০ শতাংশের বেশি ছিল, বর্তমানে তা ৪ শতাংশের নিচে।
বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের গড় মূল্যস্ফীতির চেয়ে খাদ্য মূল্যস্ফীতি বেশি। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৭ দশমিক ৮২ শতাংশের মধ্যে।
এতে দেখা যায়, মূল্যস্ফীতির কারণে শহরের চেয়ে গ্রামের মানুষকেই বেশি ভুগতে হচ্ছে। গ্রাম এলাকায় গড় মূল্যস্ফীতি দশমিক ৭৫ শতাংশ। গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি ১২ দশমিক ৫১ শতাংশ, খাদ্য-বহির্ভূত পণ্যে ৭ দশমিক ৪২ শতাংশ। গ্রামের তুলনায় শহরের মূল্যস্ফীতি কিছুটা কম। শহর এলাকায় মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশ। খাদ্যে মূল্যস্ফীতি ১২ দশমিক ০১ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৮ দশমিক ১২ শতাংশ।

নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। চাল, পেঁয়াজ-রসুন, লবণ, চিনি, ভোজ্যতেলসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দাম বেড়েছেও।
৭ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
১৩ ঘণ্টা আগে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা...
১৩ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী (২৯ ও ৩০ জুন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মী, তাঁদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনা মূল্যে...
১৩ ঘণ্টা আগে