আমড়া-চিংড়ি
উপকরণ
চিংড়ি ১ কাপ,২টি আমড়ার কুচি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা–চামচ, ধনে গুঁড়া ১ চা–চামচ, তেল দেড় টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনে পাতা স্বাদমতো।
প্রণালি
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হলে সামান্য পানি দিয়ে গুঁড়া মসলা ও লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে চিংড়ি ও আমড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করতে হবে। রান্না শেষ হলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।
আলু-চিংড়ি চচ্চড়ি
উপকরণ
আলু কুচি আধা কাপ, চিংড়ি আধা কাপ, তেল ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা–চামচ, ধনে গুঁড়া আধা চামচ, লবণ স্বাদমতো, হলুদ পাতা কুচি ১ টেবিল চামচ।
প্রণালি
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চিংড়ি ও আলু কুচি দিয়ে একটু ভেজে গুঁড়া মসলা এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। রান্না হয়ে গেলে হলুদ পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন।

সঙ্গীর প্রাক্তনকে নিয়ে মনের ভেতর হীনম্মন্যতা, অনর্থক ভয় আর তীব্র আচ্ছন্নতা। এই বিষয়গুলো আধুনিক রোমান্টিক সম্পর্কের এক নীরব কিন্তু ধ্বংসাত্মক ব্যাধি। সম্পর্কের ক্ষেত্রে এটি জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গীর অতীত জীবন সম্পর্কে অতি কৌতূহল যখন মানসিক যন্ত্রণায় রূপ নেয়, মনোবিজ্ঞানের...
৯ ঘণ্টা আগে
এমনটা প্রায় অনেকের হয়; পিরিয়ডের সময় বা তার কয়েক দিন আগে থেকে মিষ্টি, চকলেট বা আইসক্রিম খাওয়ার তীব্র ইচ্ছা জাগে। যতবারই নিজেকে ভোলাতে চান, ঠিক ততবারই মনে হয় একটু মিষ্টিজাতীয় খাবার চেখে দেখলে মন্দ হতো না! প্রায় সব নারীই প্রতি মাসে বা জীবনের কোনো না কোনো সময়ে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান।
১১ ঘণ্টা আগে
সুপারমার্কেট বা স্থানীয় বাজারে ডিম কিনতে গিয়ে আমরা অনেকে দ্বিধায় পড়ি। কোনটা বেছে নেব—সাদা নাকি বাদামি ডিম? সাধারণ মানুষের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে, বাদামি ডিম বেশি পুষ্টিকর। অনেকে ভাবেন, এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাদেও সেরা। অন্যদিকে অনেকের মতে, সাদা ডিম বেশি পরিচ্ছন্ন ও তুলনামূলক...
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি মনোবিজ্ঞানের আন্তর্জাতিক সাময়িকী ‘সাইকোলজিক্যাল রিভিউ’-এ প্রকাশিত হয়েছে একটি নতুন গবেষণা। সেখানে বলা হয়েছে, মানুষের এই অতিরিক্ত আত্মবিশ্বাস আসলে বিবর্তনের ধারায় টিকিয়ে রাখা এক বিশেষ কৌশল। এটি অনেকটা পুরুষ ময়ূরের পেখমের মতো কাজ করে। গবেষকেরা পরামর্শ দিয়েছেন, মানুষের আচরণ থেকে অতিরিক্ত...
১৫ ঘণ্টা আগে